এক্সপ্লোর

দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টে হাফসেঞ্চুরি ময়াঙ্কের

মেলবোর্ন: অভিষেক টেস্টে অনবদ্য সেঞ্চুরি করে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়েছেন ভারতীয় দলের ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। ওপেনিং জুটি নিয়ে অধিনায়ক বিরাট কোহলির মাথাব্যথা অনেকটাই কমিয়ে দিলেন ময়াঙ্ক। কারণ, লোকেশ রাহুল ও মুরলী বিজয়ের ওপেনিং জুটির ধারাবাহিক ব্যর্থতা টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। ওই দুজনের বদলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে নয়া ওপেনিং জুটি নিয়ে নেমেছে ভারত। ওপেনার হিসেবে অভিষেক টেস্টে একটা বড় নজির গড়লেন ময়াঙ্ক। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অর্ধশতরানের ইনিংস খেলার কৃতিত্ব অর্জন করলেন ময়াঙ্ক। এর আগে ১৯৪৭-এ অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টে ৫১ রানের ইনিংস খেলেছিলেন দাত্তু ফাদকর।এর ৭১ বছর পর একই কৃতিত্ব অর্জন করলেন ময়াঙ্ক। অন্যদিকে, সপ্তম ভারতীয় হিসেবে অভিষেক টেস্টে অর্ধশতরান করলেন ময়াঙ্ক। ১৬১ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলেছেন ময়াঙ্ক। তাঁর ইনিংসে রয়েছে আটটি চার ও একটি ওভার বাউন্ডারি। ৯৫ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন তিনি। বক্সিং ডে টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এদিন ময়াঙ্কের সঙ্গে ওপেন করতে নামেন হনুমা বিহারি।  যদিও হনুমা বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তবে তার আগে অজি বোলারদের প্রাথমিক আক্রমণটা সামলে দেন তিনি। ৬৬ বলে ৮ রান করে আউট হন হনুমা। স্টপ গ্যাপ ওপেনার হনুমার সঙ্গে ময়াঙ্কের জুটিতে ৪০ রান যোগ হয়। এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে ৮৩ রান যোগ করেন ময়াঙ্ক। দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ২১৫। ক্রিজে রয়েছেন পূজারা ও কোহলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs Argentina: শেষ চারে আর্জেন্তিনা বনাম ইংল্যান্ড মহারণ, কীভাবে বিশ্বকাপের সেমিফাইনালে মেসি, কেনরা?
শেষ চারে আর্জেন্তিনা বনাম ইংল্যান্ড মহারণ, কীভাবে বিশ্বকাপের সেমিফাইনালে মেসি, কেনরা?
Kylian Mbappe: হারের হতাশা, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কষ্ট বুকে নিয়েই আবেগঘন বার্তা এমবাপের
হারের হতাশা, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কষ্ট বুকে নিয়েই আবেগঘন বার্তা এমবাপের
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Argentina vs England: ব্যবহার করলেন মাত্র ৬টি শব্দ, লড়াইয়ে নামার আগে আর্জেন্তিনাকে কী বার্তা দিলেন হ্যারি কেন?
ব্যবহার করলেন মাত্র ৬টি শব্দ, লড়াইয়ে নামার আগে আর্জেন্তিনাকে কী বার্তা দিলেন হ্যারি কেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget