এক্সপ্লোর

বিদেশি কোচ আনার ফলেই পাকিস্তানের পতন, পিসিবি-কে তোপ মিঁয়াদাদের

হায়দরাবাদ: পাকিস্তানের ক্রিকেটের পতনের জন্য বিদেশি কোচেরাই দায়ী। এমনই মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। এ বিষয়ে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি পিসিবি ঘোষণা করেছেন, জাতীয় দলের সমস্যা চিহ্নিত করে তার সমাধানের উপায় খোঁজা নিয়ে মার্চে লাহৌরে প্রাক্তন অধিনায়ক এবং দিকপালদের নিয়ে দু দিনের আলোচনাসভা হবে। এ বিষয়েও পিসিবি কর্তাদের তোপ দেগেছেন মিঁয়াদাদ। তিনবার পাকিস্তানের কোচ নিযুক্ত হয়েছিলেন মিঁয়াদাদ। তিনি পিসিবি-র ডিরেক্টর অফ ক্রিকেট পদেও ছিলেন। তাঁর দাবি, পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য পরিকল্পনার কথা জানিয়েছিলেন। কিন্তু কেউ সেই পরিকল্পনা বাস্তবায়িত করার দিকে নজর দেননি। বিদেশি কোচ নিয়োগ নিয়ে তীব্র আপত্তি প্রকাশ করে মিঁয়াদাদ বলেছেন, ‘বিদেশি কোচ ও সাপোর্ট স্টাফরাই পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি করেছে। ওদের জন্যই আজ এই অবস্থা। আমাদের পরামর্শ নেওয়ার বদলে বোর্ড মনে করে, বিদেশি কোচ নিয়োগ করাই সবচেয়ে ভাল উপায়। বৈঠকের বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। তবে সংবাদপত্রে দেখেছি, আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বেশি বেতন দিয়ে যখন বিদেশি কোচ নিয়োগ করা হচ্ছে, তখন স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে এই বৈঠকের কোনও মানে নেই।’ মিঁয়াদাদের দাবি, ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমী এবং সমালোচকদের বোকা বানানোর জন্যই প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের আয়োজন করছে পিসিবি। অত্যধিক রাজনীতি এবং স্বজনপোষণের জন্যই পাকিস্তান ক্রিকেটের উন্নতি হচ্ছে না। পিসিবি-র গুরুত্বপূর্ণ পদে কোনও প্রাক্তন ক্রিকেটার নেই। সেই কারণেই এই অবস্থা।

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget