এক্সপ্লোর

ইয়ান চ্যাপেলের কটাক্ষের পাল্টা সমালোচনায় মিসবা

করাচি: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেলের কটাক্ষের পাল্টা জবাব দিলেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক মিসবা উল হক। সম্প্রতি এশিয়ায় টেস্টে অস্ট্রেলিয়ার জঘন্য পারফরম্যান্সের কথা উল্লেখ করে চ্যাপেলকে খোঁচা দিয়েছেন মিসবা। এবারের অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে চ্যাপেল বলেন, পাকিস্তানকে টেস্ট সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানানোর আগে দু বার ভাবা উচিত ক্রিকেট অস্ট্রেলিয়ার। অতীতে বেশ কয়েকবার ভারত, পাকিস্তানের দল এবং ক্রিকেটারদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন চ্যাপেল। ফের পাকিস্তান দল সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন তিনি। দেশে ফিরে চ্যাপেলের এই কটাক্ষের জবাবে মিসবা বলেছেন, ‘ইয়ান চ্যাপেল অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং অনর্থক মন্তব্য করেছেন। তাহলে কি তিনি বলতে চাইছেন শ্রীলঙ্কায় তরুণ দলের কাছে, ভারতে এবং সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ার আর এশিয়ার মাটিতে টেস্ট খেলতে আসা উচিত না? সব দলেরই দেশের বাইরে খেলতে গিয়ে সমস্যা হয়। আমার মতে, আমাদের নিয়ে ভাবার আগে এশিয়ায় হোয়াইটওয়াশ এড়ানোর বিষয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে উপদেশ দেওয়া উচিত চ্যাপেলের।’ ২০১০ সালের শেষদিক থেকে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন মিসবা। তাঁর মতে, গত ৬ বছর ধরে দল ভাল পারফরম্যান্সই দেখাচ্ছে। সব দলেরই খারাপ সময় আসে। তাঁরা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ভাল খেলতে পারেননি। কিন্তু তার মানে এই নয় যে তাঁদের দল খারাপ বা গত কয়েক বছরে তাঁরা ভাল খেলেননি। সমালোচকদের একাংশ সত্যিই অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের হার এবং তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ। কিন্তু অপর এক শ্রেণির সমালোচক তাঁদের টেস্টে এক নম্বর দল হওয়াটা মেনে নিতে পারছেন না। তাঁদের গাত্রদাহ হচ্ছে। সুযোগ পেয়েই তাই তাঁরা আক্রোশ প্রকাশ করছেন।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: সচিনের পথ অনুসরণ করার পরামর্শ, বৈভবের ভবিষ্যতের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ বিসিসিআইয়ের
সচিনের পথ অনুসরণ করার পরামর্শ, বৈভবের ভবিষ্যতের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ বিসিসিআইয়ের
Jasprit Bumrah: যশপ্রীত বুমরার ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন অব্যাহত, বিকল্পও খুঁজে ফেলেছেন নির্বাচকরা
যশপ্রীত বুমরার ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন অব্যাহত, বিকল্পও খুঁজে ফেলেছেন নির্বাচকরা
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Indian Cricket Team: বিরাট-রোহিতের 'শেষ বিশ্বকাপ'-র প্রস্তুতিতে ফাঁক ফোকর রাখতে নারাজ বিসিসিআই, নেওয়া হল বিশেষ উদ্যোগ
বিরাট-রোহিতের 'শেষ বিশ্বকাপ'-র প্রস্তুতিতে ফাঁক ফোকর রাখতে নারাজ বিসিসিআই, নেওয়া হল বিশেষ উদ্যোগ

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Embed widget