এক্সপ্লোর

মিতালি নির্লিপ্তভাবে থাকত, ওকে সামলানো কঠিন, বিসিসিআই-কে জানালেন মহিলা দলের কোচ রমেশ পওয়ার

নয়াদিল্লি: ভারতীয় মহিলা ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য মিতালি রাজের সঙ্গে সম্পর্ক ভাল না থাকার কথা স্বীকার করে নিয়েছেন কোচ রমেশ পওয়ার। এমনই জানালেন বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা। তিনি সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘রমেশ স্বীকার করেছেন, মিতালির সঙ্গে তাঁর পেশাগত সম্পর্কে চিড় ধরেছে। কারণ, তাঁর মনে হয়েছে মিতালি নির্লিপ্তভাবে থাকেন এবং তাঁকে সামলানো কঠিন। রমেশ আরও বলেছেন, খারাপ স্ট্রাইক রেটের জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মিতালিকে বাদ দেওয়া হয়। তাছাড়া টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশনও ধরে রাখতে চাইছিল। স্ট্রাইক রেট খারাপ হলে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কেন মিতালিকে কেন দলে রাখা হয়েছিল, সেই প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি রমেশ। তিনি দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়ের প্রতি উদাসীন থাকার কথাও স্বীকার করে নিয়েছেন।’ সদ্যসমাপ্ত মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মিতালি বাদ পড়ার পর থেকেই বিতর্ক তৈরি হয়েছে। বিসিসিআই সিইও রাহুল জোহরি ও জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশনস) সাবা করিমকে ই-মেল করে মিতালি অভিযোগ এনেছেন, টি-২০ বিশ্বকাপের সময় তাঁকে অপমান করেন পওয়ার। দল থেকে বাদ পড়ার পর তিনি কেঁদে ফেলেছিলেন বলেও জানান এই ক্রিকেটার। এরপরেই রাহুল ও সাবার সঙ্গে দেখা করেন রমেশ। মিতালিকে বাদ দেওয়ার জন্য বাইরে থেকে চাপ এসেছিল কি না, সেই প্রশ্নও করা হয় কোচকে। তিনি কোনও ফোন পাওয়ার কথা অস্বীকার করলেও, দলের ম্যানেজার তৃপ্তি ভট্টাচার্য ও নির্বাচক সুধা শাহের সঙ্গে বিসিসিআই-এর এক ক্ষমতাশালী কর্তার যোগাযোগ থাকার কথা জানিয়েছেন। রমেশ ছাড়াও বিসিসিআই-এর প্রশাসক কমিটির সদস্যা ডায়না এডুলজির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছেন মিতালি। ডায়না অবশ্য এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপের মাঝেই প্রয়াত আর্জেন্তিনার প্রাক্তন অধিনায়ক, সম্মান জানাতে বিশেষ উদ্যোগ মেসিদের
বিশ্বকাপের মাঝেই প্রয়াত আর্জেন্তিনার প্রাক্তন অধিনায়ক, সম্মান জানাতে বিশেষ উদ্যোগ মেসিদের
Bengal Cricket: চিঠির ধাক্কায় থমকে গেল সিএবির যুগ্মসচিব নির্বাচন, বুধবারের বৈঠক ঘিরেও উঠছে প্রশ্ন
চিঠির ধাক্কায় থমকে গেল সিএবির যুগ্মসচিব নির্বাচন, বুধবারের বৈঠক ঘিরেও উঠছে প্রশ্ন
India vs England: লজ্জার টি-টোয়েন্টি সিরিজ হার ভারতের, গম্ভীরের এই দুই সহকারী ছাড়তে পারেন দায়িত্ব
লজ্জার টি-টোয়েন্টি সিরিজ হার ভারতের, গম্ভীরের এই দুই সহকারী ছাড়তে পারেন দায়িত্ব
FIFA World Cup: ২০৩০ বিশ্বকাপে অংশ নেবে ৬৪ দল, জানিয়ে দিলেন ফিফা সভাপতি
২০৩০ বিশ্বকাপে অংশ নেবে ৬৪ দল, জানিয়ে দিলেন ফিফা সভাপতি

ভিডিও

Kolkata Police | দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Control of Anti Social Activities Bill: কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন। ABP Ananda LIVE
TMC News: ভেঙে খান খান 'কালীঘাট তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও | Rabindra Nath Ghosh | ABP Ananda
Baruipur News | বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে পাকড়াও আরও ২ | ABP Ananda LIVE
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget