এক্সপ্লোর

গোল্ডেন বল পেলেও বিশ্বকাপ জিততে না পেরে বিমর্ষ ক্রোয়েশিয়ার তারকা লুকা মদরিচ

মস্কো: এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেন বল পেলেও, দল ফাইনালে হেরে যাওয়ায় দুঃখিত ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ। তিনি বলেছেন, ‘স্বীকৃতি পেয়ে অবশ্যই ভাল লাগছে। যাঁরা আমাকে বেছে নিয়েছেন তাঁদের ধন্যবাদ। কিন্তু আমি বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। তবে সেটা হয়নি। এবার আমরা কয়েকদিন বিশ্রাম নেব এবং আমাদের এই সাফল্য উপভোগ করব। কারণ, এটা ক্রোয়েশিয়ার জন্য বড় বিষয়। যদিও এই মুহূর্তে আমার একইসঙ্গে তিক্ত ও মধুর অনুভূতি হচ্ছে। আমরা যা করতে পেরেছি তার জন্য গর্বিত। কিন্তু ফাইনালে হেরে যাওয়ায় একটু দুঃখিত।’ বিশ্বকাপের ইতিহাসে গত ৬৮ বছরে সবচেয়ে ছোট দেশ হিসেবে ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করলেও, ফ্রান্সের কাছে ২-৪ গোলে হেরে চ্যাম্পিয়ন হতে পারেনি ক্রোয়েশিয়া। এ বিষয়ে মদরিচ বলেছেন, ‘যদিও আমার মনে হয় আমাদের আরও সাফল্য প্রাপ্য ছিল, আমরা কিছু বদলাতে পারব না। আমরা শুধু যা করেছি তার জন্য গর্বিত হতে পারি। আমরা কোনও সময়েই হাল ছাড়িনি। শেষপর্যন্ত লড়াই করেছি।’ এবারের বিশ্বকাপে মদরিচের পাশাপাশি ক্রোয়েশিয়ার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ইভান র‌্যাকিটিচ আবার রেফারিং নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘ছোট ছোট সিদ্ধান্তগুলি ফ্রান্সের পক্ষে গিয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক কারণ আমরা খুব ভাল খেলেছি এবং জয় প্রাপ্য ছিল। প্রথম গোলের আগে ফাউল সত্যিই হয়েছিল কি না, সেটা ভিডিওতে দেখা হয়নি। এটাই একমাত্র সিদ্ধান্ত নয় যেটা আমাদের বিপক্ষে গিয়েছে। প্রথম গোল যে ফ্রি-কিক থেকে হয়েছে, সেটা ফাউল ছিল না। পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও ঘোরতর সন্দেহ আছে। এভাবে হেরে গেলে খুব খারাপ লাগে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অনেক সাহায্য করেছে। তবে এই সিস্টেম এখনও নিখুঁত নয়। এক্ষেত্রে উন্নতি করতে হবে।’

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: ৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি পার, লড়ছেন নিকোলস
৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি পার, লড়ছেন নিকোলস
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget