এক্সপ্লোর

ISL 2023: ঘরের মাঠ, ছন্দে দল, তবুও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে সতর্ক থাকতে চাইছেন ফেরান্দো

Mohun Bagan vs Bengaluru FC: প্রথম ম্যাচে ওডিশা এফসি-কেও ভুবনেশ্বরে গিয়ে হারিয়ে এসেছে তারা। সেই ম্যাচেও যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখায় সবুজ-মেরুন বাহিনী।

কলকাতা: মরশুমের শুরুটা যথেষ্ট ইতিবাতক ভাবে করলেও মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্দো মনে করেন, এখনও অনেক কাজ বাকি এবং এখনও অনেক সংশোধনের কাজ করতে হবে দলকে। গত শনিবার চলতি আইএসএলে তাদের প্রথম ম্যাচে দাপুটে ফুটবল খেলে পাঞ্জাব এফসি-কে হারায় মোহনবাগান এসজি। তার আগে এএফসি কাপের গ্রুপ পর্বের খেলাও শুরু করেছে তারা। প্রথম ম্যাচে ওডিশা এফসি-কেও ভুবনেশ্বরে গিয়ে হারিয়ে এসেছে তারা। সেই ম্যাচেও যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখায় সবুজ-মেরুন বাহিনী। মরশুমের শুরুতে ডুরান্ড কাপ জয়ের কথা এখনও নিশ্চয়ই কেউ ভোলেনি।

দলের এমন পারফরম্যান্স যেখানে, সেখানে কোচের যথেষ্ট খুশি ও সন্তুষ্ট হওয়ারই কথা। কিন্তু ফেরান্দো সেই ধাতুতে গড়া নয়। দল যতই ভাল খেলুক, তিনি চান আরও ভাল কিছু করতে। তাই আইএসএলের দ্বিতীয় ম্যাচে নামার আগে মোহনবাগান কোচ বললেন, “দলের এখনও অনেক উন্নতি প্রয়োজন। খুঁটিনাটি অনেক ব্যাপারেই সংশোধন দরকার। আমি খুশি দলের ছেলেদের পরিশ্রম সফল হয়েছে বলে। ওরা খুবই পরিশ্রম করে। মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরও সময় পেলে আরও উন্নতি করতে পারব”।

তিনি এখন চলতি আইএসএলের সবচেয়ে সুখী কোচ কি না, জানতে চাইলে ফেরান্দো বলেন, “আমি তখনই নিজেকে খুশী মনে করব, যখন ফাইনাল জিতে ট্রফি পাব। এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেঙ্গালুরু ম্যাচ, অতীতে কী হয়েছে, সেটা নয়। ঘরের মাঠে তিন পয়েন্ট পাওয়াটা খুবই জরুরী। খুশি হওয়া বা না হওয়াটা বড় কথা নয়। আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। চুপচাপ থেকে আগামী কালের ৯০ মিনিটে মনঃসংযোগ করাই ভাল”।

প্রথম ম্যাচে পাঞ্জাব এফসি-কে ৩-১-এ হারানোর পরে দ্বিতীয় ম্যাচে এ বার প্রতিদ্বন্দী বেঙ্গালুরু এফসি। গতবার আইএসএল ফাইনালে তাদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল তৎকালীন এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু যে একই রকম শক্তিশালী দল রয়েছে, তা স্বীকার করে নিয়ে ফেরান্দো জানান, “কালকের ম্যাচ বেশ কঠিন। বেঙ্গালুরু ভাল দল। ওদের গতবারের দলের খেলোয়াড়রা বেশিরভাগই রয়েছে। একই পরিকল্পনা নিয়ে খেলছে ওরা। এই পরিকল্পনায় খেলেই ওরা গতবার তিনটে ফাইনালে উঠেছিল, আইএসএল, ডুরান্ড কাপ ও সুপার কাপ। তাই ওদের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে না। আমাদের অনেক খুঁটিনাটি ব্যাপার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ, প্রতিপক্ষ প্রায়ই তাদের কৌশল, পরিকল্পনা বদলাতে পারে। সে জন্য আমাদের তৈরি থাকতে হবে”।

প্রতিপক্ষ সম্পর্কে তিনি আরও বলেন, “গতবার যে পরিকল্পনা নিয়ে খেলেছিল ওরা, সেই পরিকল্পনার ওপরই ভরসা রেখেছে, যা একেবারে পরিষ্কার। ওরা ওঠানামায় খুবই ভাল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারটা ওদের ছোট ভুলের ফল। কিন্তু তাই বলে দলটাকে কোনও ভাবেই খারাপ বলা যাবে না। ওদের বিরুদ্ধে অনেক খুঁটিনাটি ব্যাপারে নিয়ন্ত্রণ আমাদের হাতে রাখতে হবে”।

তবে তাঁর নিজের দল যে গত দুই ম্যাচের পরিকল্পনা অনুযায়ীই খেলবে, এমন নিশ্চয়তা দিলেন না ফেরান্দো। বলেন, “আমাদের সিস্টেম হয়তো একই থাকবে। কিন্তু একই পরিকল্পনা নিয়ে যে খেলব, তার কোনও মানে নেই। দেখা যাক। এটা নির্ভর করবে পরিস্থিতির ওপর। ওডিশা, পাঞ্জাবের চেয়ে বেঙ্গালুরু দলটা আলাদা। কম সময়ে আমরা এখনও পুরো প্রস্তুতি নিতে পারিনি। আমাদের কাছে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, কাল সাফল্য নিয়েই মাঠ ছাড়ব”।

যেহেতু কম সময়ে অনেকগুলি ম্যাচ খেলতে হচ্ছে তাদের, তাই দলের ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলারই পক্ষপাতী সবুজ-মেরুন কোচ। সে জন্য দলে যথেষ্ট ভাল মানের খেলোয়াড়ও রয়েছে বলে মনে করেন তিনি। এই প্রসঙ্গে কোচ বলেন, “আমাদের দলের সব খেলোয়াড়ই মাঠে নামার জন্য তৈরি থাকে। তাই সবাইকে বিশ্রাম দিয়ে খেলানো যেতে পারে। কারণ, ফুটবলারদের শুধু শারীরিক ভাব তরতাজা হয়ে মাঠে নামলে হয় না, মানসিক ভাবেও তাদের তরতাজা হয়ে মাঠে নামা উচিত। সামনে অনেক ম্যাচ আছে। তাই ম্যানেজমেন্টকে ধন্যবাদ যে ভাল একটা দল তারা গড়েছে, যেখানে সবাই ভাল খেলার অবস্থায় রয়েছে। শুধু আশিকের চোটটা আমায় হতাশ করেছে। তবে আমি খুশি এই কারণে যে প্রত্যেকেই নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া”।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Argentina vs England: ৯৬ বছরে এই প্রথমবার, বিশ্বকাপের ইতিহাসে অনন্য় রেকর্ডের মালিক হলেন মেসি
৯৬ বছরে এই প্রথমবার, বিশ্বকাপের ইতিহাসে অনন্য় রেকর্ডের মালিক হলেন মেসি
IND vs ENG: আজ জিতলেই সিরিজ দখলে গিলদের, দ্বিতীয় ওয়ান ডে-তে কখন, কোথায় মুখোমুখি হবে ভারত-ইংল্য়ান্ড?
আজ জিতলেই সিরিজ দখলে গিলদের, দ্বিতীয় ওয়ান ডে-তে কখন, কোথায় মুখোমুখি হবে ভারত-ইংল্য়ান্ড?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget