এক্সপ্লোর

Mohun Bagan: স্বাধীনতা দিবসের দিনই এএফসি কাপে প্রথম ম্যাচে খেলতে নামবে মোহনবাগান সুপারজায়ান্টস

AFC Cup 2023: এএফসি কাপের দক্ষিণাঞ্চল পর্বে যে ক্লাবগুলি খেলবে, তাদের মধ্যে অন্যতম মোহনবাগান এসজি। ৮ অগাস্ট মাচিন্দ্রা ও পারোর মধ্যে ম্যাচ দিয়ে এই অঞ্চলের পর্ব শুরু হবে।

কলকাতা: আসন্ন এএফসি কাপের প্রাথমিক পর্বে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচ ১৫ অগাস্ট। এশীয় ফুটবলের নিয়ামক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি যে সূচী প্রকাশ করেছে, তাতে এমনই জানানো হয়েছে। হিরো আইএসএল ২০২২-২৩-এর নক আউট চ্যাম্পিয়নদের খেলতে হবে নেপালের মাচিন্দ্রা এফসি অথবা ভুটানের পারো এফসি-র বিরুদ্ধে।

এএফসি কাপের দক্ষিণাঞ্চল পর্বে যে ক্লাবগুলি খেলবে, তাদের মধ্যে অন্যতম মোহনবাগান এসজি। ৮ অগাস্ট মাচিন্দ্রা ও পারোর মধ্যে ম্যাচ দিয়ে এই অঞ্চলের পর্ব শুরু হবে। এই ম্যাচে যারা জিতবে, তারাই এক সপ্তাহ পরে মোহনবাগানের বিরুদ্ধে খেলবে। তাদের ম্যাচের দিনই বাংলাদেশের আবাহনী লিমিটেড ঢাকা মুখোমুখি হবে মলদ্বীপের ক্লাব ঈগলসের। মোহনবাগান ১৫ অগাস্টের ম্যাচে জিতলে সে দিনের এই অন্য ম্যাচের বিজয়ীদের বিরুদ্ধে খেলবে। এএফসি-র পক্ষ থেকে আপাতত এই রাউন্ডের সূচীই ঘোষণা করা হয়েছে। তবে ম্যাচগুলি কোথায়, কখন হবে, তা এখনও জানানো হয়নি।

গত বছর সেপ্টেম্বরে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে ১-৩-এ হেরেছিল এটিকে মোহনবাগান। ৯০ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকার পর ফারদিন আলি মোল্লার গোলে সমতা আনে তারা। কিন্তু স্টপেজ টাইমে পরপর দু’গোল খেয়ে ম্যাচ হেরে যায়।

তার আগে এটিকে মোহনবাগান সে বারের এএফসি কাপের বাছাই পর্ব ও গ্রুপ পর্বের ম্যাচগুলি কলকাতায় খেলেছ। গত বছর এপ্রিলে তারা শ্রীলঙ্কার ব্লু স্টার ও ঢাকার আবাহনী লিমিটেডকে হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। মে মাসে গ্রুপ পর্বে তারা গোকুলম কেরালা এফসি-র কাছে ২-৪-এ হারলেও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ ও মলদ্বীপের মাজিয়া এসআর-কে ৫-২-এ হারিয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে।

গতবার ফাইনালের মুখ থেকে অপ্রত্যাশিত ভাবে ফিরে আসার পরে এ মরশুমে সবুজ-মেরুন বাহিনীর সামনে অন্যতম প্রধান লক্ষ্য এএফসি কাপ। তাই এ বছর ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করার পরই স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো বলে দেন, “আইএসএলে এ বারও চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য থাকবে এএফসি কাপে ভাল ফল করা”। এ বার ফেরান্দোর সঙ্গে দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকবেন সবুজ-মেরুন ব্রিগেডের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাসও।  

এএফসি কাপের লক্ষ্যে তাদের এ বারের অভিযান শুরু হয়েছে গত মে-র প্রথম সপ্তাহে, কোঝিকোড়েতে। ২০২১-২২-এর হিরো আইএসএল ট্রফিজয়ী হায়দরাবাদ এফসি-কে প্লে অফ ম্যাচে হারিয়ে এএফসি কাপের ছাড়পত্র অর্জন করে মরশুম শেষ করে কলকাতার দল। নির্ধারিত সময়ে ফল ১-১ থাকার পরে পেনাল্টি শুট আউটে ৩-১-এ জেতে সবুজ-মেরুন বাহিনী। প্রথমার্ধে দু’পক্ষই গোল পায়। ২০ মিনিটের মাথায় দিমিত্রিয়স পেট্রাটস ও ৪৪ মিনিটে জোয়েল চিয়ানিজ গোল করেন। কিন্তু দ্বিতীয়ার্ধে কোনও গোল না হওয়ায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। মরশুমের শেষ ম্যাচে ক্লান্ত ফুটবলাররা পরের আধ ঘণ্টাতেও কোনও গোল করতে পারেননি।

টাই ব্রেকারে হায়দরাবাদের গোলকিপার অনুজ কুমার কার্ল ম্যাকহিউয়ের শট আটকে দিলেও দিমিত্রিয়স পেট্রাটস, লিস্টন কোলাসো ও শেষে কিয়ান নাসিরির গোল তাদের এএফসি কাপের প্রবেশপত্র পাইয়ে দেয়। প্রতিপক্ষের তিন নির্ভরযোগ্য খেলোয়াড় সাহিল তাভোরা, জোয়েল চিয়ানিজ এবং ওদেই ওনাইন্দিয়া গোলের বাইরে বল পাঠানোয় সবুজ-মেরুন বাহিনীর কাজ অনেক সোজা হয়ে যায়।

                                                                                                                                                                                        তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া

সেরা শিরোনাম

U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
SAFF Championship: মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
Arshdeep Singh: আইপিএলে দলবদল করার দিনই বড় ঘোষণা, বাগদান সারলেন তারকা ক্রিকেটার অর্শদীপ সিংহ
আইপিএলে দলবদল করার দিনই বড় ঘোষণা, বাগদান সারলেন তারকা ক্রিকেটার অর্শদীপ সিংহ

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget