এক্সপ্লোর

Prithvi Shaw: মাঠের বাইরে স্বস্তি পৃথ্বীর, মুম্বই তারকার বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খারিজ পুলিশের

Team India: এক সময় জাতীয় দলে খেলা ক্রিকেটার পৃথ্বী শ’র বিরুদ্ধে ১০ ধারায় মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল।

মুম্বই: আইপিএল (IPL) মরশুম তাঁর ভালো কাটেনি। দিল্লি ক্যাপিটালসের হয়ে ধারাবাহিকতা দেখাতে পারেননি। প্রথম একাদশ থেকে বাদও পড়েছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। তবে মাঠের বাইরে বড়সড় স্বস্তি পেলেন তারকা ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়ে দিল মুম্বই পুলিশ।

এক সময় জাতীয় দলে খেলা ক্রিকেটার পৃথ্বী শ’র বিরুদ্ধে ১০ ধারায় মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল (Sapna Gill)। তার মধ্যে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগও ছিল। সেই সব অভিযোগ অসত্য বলে জানাল মুম্বই পুলিশ। তদন্তের পরে রিপোর্ট জমা দিয়েছে তারা। সেখানেই এই কথা জানিয়েছে বিমানবন্দর থানার পুলিশ।

আন্ধেরির এক পানশালায় পৃথ্বী শ তাঁর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল। যদিও তদন্তে নেমে পুলিশ সেই অভিযোগের কোনও সত্যতা খুঁজে পায়নি বলে জানিয়েছে আদালতকে। সোমবার তদন্তকারী অফিসার ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে রিপোর্ট জমা দেন।

পুলিশ তদন্তের রিপোর্ট জমা দেওয়ার পরে স্বপ্না গিলের আইনজীবী আলি কাশিফ খান আদালতের কাছে ঘটনার ভিডিও ফুটেজ জমা দেওয়ার অনুমতি চান। স্বপ্না গিলের বন্ধুর মোবাইল ফোনে রেকর্ড হওয়া ভিডিও ফুটেজ ছাড়াও পানশালার বাইরে লাগানো সিসিটিভি ফুটেজও জমা দেওয়ার অনুমতি চেয়েছেন তিনি। আদালত পুলিশকে গোটা ঘটনার ভিডিও ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দেয় এবং শুনানি ২৮ জুন পর্যন্ত মুলতুবি রাখে।

গত ফেব্রুয়ারিতে আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্টে স্বপ্না গিল পৃথ্বীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং এফআইআর নথিভুক্ত করানোর আবেদন জানান। আদালতের দ্বারস্থ হওয়ার আগে গিল আন্ধেরির এয়ারপোর্ট থানায় পৃথ্বী শ ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানানোর চেষ্টা করেন। স্বপ্না আদালতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৯ ধারায় অশালীন কাজের জন্য, এফআইআর দায়ের করেছিলেন। পাশাপাশি ৩২৪ ধারাতেও অভিযোগ এনেছিলেন স্বপ্না। যে ধারায় ইচ্ছাকৃত ভাবে বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত করার কথা বলা হয়েছে। পৃথ্বী এবং তাঁর বন্ধু আশিস যাদবের বিরুদ্ধে স্বপ্নাকে ব্যাট দিয়ে আক্রমণ করার কথা উল্লেখ করা হয়।

পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আদালতকে জানায় যে, স্বপ্না ও তাঁর বন্ধু শোভিত ঠাকুর মদ্যপ অবস্থায় পাবে নাচানাচি করছিলেন। ঠাকুর ঘটনার ভিডিও রেকর্ড করতে চেয়েছিলেন। তখন পৃথ্বী তাঁকে থামিয়ে ছিলেন। পুলিশ আদালতকে জানায় যে, কোনও ভিডিও ফুটেজেই এটা প্রমাণিত হচ্ছে না যে, পৃথ্বী স্বপ্নার শ্লীলতাহানি করেছেন। পুলিশ প্রত্যক্ষদর্শীদের যে বয়ান নিয়েছে, সেখানেও কেউ বলেননি যে, পৃথ্বী হেনস্থা করেছেন।

আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী দাদা স্নেহাশিস, বিশ্বকাপে বড় দায়িত্ব পেতে পারেন সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget