এক্সপ্লোর

ধোনিই ক্রিকেটের ইতিহাসে সেরা ফিনিশার, মন্তব্য মাইকেল হাসির

তিনি মনে করেন, যে ফলের কথা ভেবে আতঙ্কিত না হয়ে খেলবে, সেই ম্যাচ জিতবে। এমনই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মাইকেল হাসি।

নয়াদিল্লি: ‘যো ডর গয়া, সমঝো মর গয়া...’। ‘শোলে’-তে গব্বর সিংহের এই বিখ্যাত সংলাপ মনে-প্রাণে বিশ্বাস করেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি মনে করেন, যে ফলের কথা ভেবে আতঙ্কিত না হয়ে খেলবে, সেই ম্যাচ জিতবে। এমনই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মাইকেল হাসি। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে সঞ্জয় মঞ্জরেকরকে দেওয়া সাক্ষাৎকারে হাসি বলেছেন, ‘ধোনি মাথা ঠান্ডা রাখতে পারে। বিপক্ষের অধিনায়ক যাতে প্রথম চোখের পলক ফেলে, সেটা ও নিশ্চিত করে। ধোনির অবিশ্বাস্য ক্ষমতা আছে। মাঠের বাইরে বল পাঠানোর জন্য কী করতে হবে, সেটা ও জানে। ওর নিজের উপর যতটা বিশ্বাস আছে, সেটা আমার নেই। ক্রিকেটের ইতিহাসে ধোনিই সেরা ফিনিশার।’ চেন্নাই সুপার কিংসে ধোনির নেতৃত্বে খেলেছেন হাসি। তিনি সেই অভিজ্ঞতা প্রসঙ্গে বলেছেন, ‘রান তাড়া করার সময় যাতে ওভারপিছু ১২ বা ১৩ রান না করতে হয়, সবসময় সেই চেষ্টা করতাম। এটা আমি ধোনির কাছ থেকে শিখেছি। ও অবিশ্বাস্য খেলোয়াড়। ও বিশ্বাস করে, যে সবার শেষে আতঙ্কিত হয়, সে-ই ম্যাচ জেতে। সেই কারণে ধোনি মাথা ঠান্ডা রেখে শেষপর্যন্ত খেলে যায়। বোলারের উপরেও তো চাপ থাকে। সেটা মাথায় রেখে খেলে ধোনি।’ হাসি আরও জানিয়েছেন, ‘সেরা খেলোয়াড়রা একটা ম্যাচ হার নিয়ে বেশি ভাবে না। তারা দ্রুত হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ায়। ধোনি, রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটাররা সবসময় ধারাবাহিকতা বজায় রাখে। ওরা হার বা জয়কে নিজেদের চিন্তার উপর প্রভাব বিস্তার করতে দেয় না।’ আইপিএল-এ সিএসকে-র ধারাবাহিক পারফরম্যান্সের বিষয়ে হাসি বলেছেন, ‘দল কীভাবে চালাতে হবে, সেটা কোচ (স্টিফেন) ফ্লেমিং ও অধিনায়ক ধোনির উপরেই ছেড়ে দেন কর্ণধাররা। ধোনি নিজের মতো করে দল পরিচালনা করে। কোচ ও অধিনায়কের বোঝাপড়াও দুর্দান্ত। এর ফলেই ধারাবাহিকবাবে সাফল্য আসছে। তবে ধোনি খেলা ছেড়ে দিলে সিএসকে সমস্যায় পড়বে। আমার মনে হয়, সিএসকে কর্ণধাররা ধোনিকে কোনওভাবে দলের সঙ্গে যুক্ত করে রাখবেন।’

সেরা শিরোনাম

Rishabh Pant: পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?
পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Kapil On Siraj: 'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
NZ vs IND: চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে
চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget