এক্সপ্লোর

ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামাটা চোরাবালিতে পড়ার মতো, বললেন ধোনি

নয়াদিল্লি: বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বলেছেন, ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামাটা অনেকটা চোরাবালিতে পড়ার মতো। এতে ক্ষমতা অনুযায়ী ব্যাট করার স্বাধীনতা তাঁর নেই। সদ্য সমাপ্ত আইপিএলে ১৬ ম্যাচে ৪৫৫ রান করেছেন। আইপিএলের ১১ বছরের ইতিহাসে এটি তাঁর দ্বিতীয় সর্বাধিক রান। চেন্নাই সুপার কিংসকে তৃতীয়বারের জন্য টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তাঁর ব্যাটিং পারফরম্যান্সের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাট হাতে এবার ধোনির পারফরম্যান্স সমালোচকদের মুখের মতো জবাব দিয়েছে। অনেকেই বলেছেন, এবার ধোনিকে তাঁর চেনা মেজাজে দেখা গিয়েছে। ৩৬ বছরের ধোনি বলেছেন, 'আমি এবার মনের দিক থেকে নিশ্চিত ছিলাম যে, ব্যাটিং অর্ডারের ওপরের দিকে ব্যাট করতে চাই। কারণ, বয়সের কারণে নিচের দিকে নামটা অনেকটা চোরাবালির মতো। আমি ম্যাচ জেতার দায়িত্ব যে নিতে চাই, তা নিশ্চিত করতে চেয়েছিলাম। কিন্তু আমি ব্যাটিং অর্ডারে এতটা নিচে নামছিলাম যে, নিজেকে খুব বেশি সময় দিতে পারছিলাম না'। ধোনি বলেছেন, 'পরিস্থিতিটা অনেকটা চোরাবালির মতো। যতই ছটফট করবে, ততটাই গভীরে চলে যেতে হবে। তাই, আমি বলেছিলাম যে, আমি এমন একটা দল গড়তে চাই, সেখানে ব্যাটিংয়ে গভীরতা থাকবে। এতে আমি ব্যাটিং অর্ডারে ওপরের দিকে নামার সুযোগ পাব। আর আমার কাছে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে নামা মানে তিন-চার-পাঁচ নম্বরে নয়; এর অর্থ বেশি ওভার খেলার সুযোগ পাওয়া'। এবারের আইপিএলে ডেথ ওভারে রান তোলার ক্ষেত্রে চেন্নাই সুপার কিংস অন্যতম সেরা দলগুলির মধ্যেই রয়েছে। ১৬ থেকে ২০ ওভারের মধ্যে চেন্নাই গড়ে ৯৯ রান তুলেছে। ধোনি এমন একটা দল চেয়েছিলেন যার ব্যাটিং গভীরতা বেশি। এতে ধোনি আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুযোগ পাবেন। ক্যাপ্টেন কুল বলেছেন, 'আমি ওপরের দিকে ব্যাটিং করতে চেয়েছিলাম। যাতে আমি যখন ব্যাটিং করতে নামব, তখন আক্রমণাত্মকভাবে ব্যাটিং করতে পারি। এতে অন্যরা ম্যাচ ফিনিস করার একটা সুযোগ পায়'। ধোনি বলেছেন, সৌভাগ্যবশত আমরা আইপিএলে আমাদের ব্যাটিং অর্ডার পুরোদস্তুর ব্যবহার করতে হয়নি। কারণ, ওয়াটসন, রায়ডু, রায়না, আমি, ব্র্যাভো-সবাই রান পেয়েছি। এতে দলের প্রচুর লাভ হয়েছে।

সেরা শিরোনাম

Mona Agarwal: প্যারা এশিয়ান গেমসে শ্যুটিংয়ে সোনা মোনা আগরওয়ালের, রুপো অবণী লেখারার
প্যারা এশিয়ান গেমসে শ্যুটিংয়ে সোনা মোনা আগরওয়ালের, রুপো অবণী লেখারার
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Shubman Gill: রঞ্জি প্রত্যাবর্তনে চূড়ান্ত ব্যর্থ, ১ রান করেই আউট গিল
রঞ্জি প্রত্যাবর্তনে চূড়ান্ত ব্যর্থ, ১ রান করেই আউট গিল
Rahul Dravid: বিমানে আচমকা দেখা 'ইন্দরনগরের গুণ্ডা'র সঙ্গে, এরপর? ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
বিমানে আচমকা দেখা 'ইন্দরনগরের গুণ্ডা'র সঙ্গে, এরপর? ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়

ভিডিও

Durga Puja 2026 | ব্যারাকপুরে কোন পুজো নাম লেখাল সেরার তালিকায়? একনজরে দেখে নিন পুজোর ঝলক
Durga Puja 2026 | পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম, একনজরে দেখে নিন জেলার সেরা পুজোগুলি
Durga Puja 2026 | ১৮ বছরে পা, হালতু পূর্বাঞ্চল শক্তি সঙ্ঘে কী ছবি? দেখে নিন
Durga Puja 2026 | পুজোর মুডে রাজ্যের পাশাপাশি প্রবাসী বাঙালিরাও, নয়ডার বলাকা দুর্গোৎসবে কী ছবি?
Durga Puja 2026 | পুজোর থিমে উত্তম কুমার, সেজে উঠেছে লোহারুকা গ্রিন হাইটস্, রাজারহাট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget