এক্সপ্লোর

ওয়ান ডে ক্রিকেট থেকে শীঘ্রই অবসর নিতে পারেন ধোনি, ইঙ্গিত শাস্ত্রীর

মহেন্দ্র সিংহ ধোনিই ভারতের একমাত্র অধিনায়ক, যার ক্যাবিনেটে রয়েছে তিন তিনটি আইসিসি ট্রফি।

নয়াদিল্লি: প্রায় বছর ঘুরতে চলল, আন্তর্জাতিক ক্রিকেটে দেখা নেই মহেন্দ্র সিংহ ধোনির। গত বছর জুলাইতে শেষবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর আর দেশের জার্সি গায়ে চাপাননি এই কিংবদন্তি। এরপর ভারত ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে। দেশের মাটিতে সিরিজ খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা। কোনও একটি-তেও মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা যায়নি। তিনি কখনও থেকেছেন দর্শকাসনে, কখনও আবার সেনার কাজে গিয়েছেন উপত্যকায়। মাঝে ঝাড়খণ্ডে রাঁচির অনূর্ধ ২৩ দলের সঙ্গে প্র্যাক্টিস করেছেন, কিন্তু বিরাট কোহলিদের সঙ্গে একসঙ্গে শিবির করতে দেখা যায়নি তাঁকে। ধোনির এই ক্রিকেট অন্তরালে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তিনি কি তাহলে ‘অঘোষিত’ অবসর নিয়েই ফেললেন! মাহিকে প্রশ্ন করা হলে, তিনি অবশ্য বলেন জানুয়ারি পর্যন্ত তাঁকে যেন এই প্রশ্ন না করা হয়। এবার জানুয়ারি আসতেই তাঁর অবসর জল্পনা উস্কে দিলেন কোচ রবি শাস্ত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে রবি জানিয়েছেন, তাঁর সঙ্গে ধোনির কথা হয়েছে এবং ওয়ান ডে ক্রিকেটে খুব শীঘ্রই নিজের কেরিয়ার শেষ করতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি।  সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, “আমার সঙ্গে এমএস (ধোনি) – এর কথা হয়েছে, সেটা আমাদের মধ্যেই রয়েছে। ও অনেক আগেই টেস্ট কেরিয়ার শেষ করেছে। সম্ভবত খুব শীঘ্রই ওয়ান ডে কেরিয়ারও শেষ করবে।” ওয়ান ডে ক্রিকেটে এখও পর্যন্ত ৩৫০টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। রান ১০ হাজারের ওপরে। গড় ৫০.৬। ১০টি শতরান সহ ৭৩টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। সর্বোচ্চ অপরাজিত ১৮৩। ৩৮ বছরের এই ব্যাটসম্যান-উইকেটকিপার তালুবন্দি করেছেন ৩২১টি শিকার। স্টাম্পিং করেছেন ১২৩টি। এমন ঈর্ষণীয় রেকর্ড আর কোনও ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যানের নেই। এছাড়াও মহেন্দ্র সিংহ ধোনিই ভারতের একমাত্র অধিনায়ক, যার ক্যাবিনেটে রয়েছে বিশ্বকাপ (২০১১), চ্যাম্পিয়নস ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের (২০০৭) মতো তিন তিনটি আইসিসি ট্রফি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget