এক্সপ্লোর

MS Dhoni: কেমন আছেন ধোনি? হাঁটুর অস্ত্রোপচারের পর প্রথম ছবি প্রকাশ্যে

CSK: টুর্নামেন্ট শেষ হতেই মুম্বই যান ধোনি। সেখানে কোকিলাবেন হাসপাতালে তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়। 

চেন্নাই: অস্ত্রোপচারের পর প্রথমবার দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। বন্ধুর সঙ্গে। প্রাতঃরাশ টেবিলে। সামনের প্লেটে সাজানো দক্ষিণ ভারতীয় পদ। ইডলি ও বড়া। সঙ্গে সাম্বর, চা-কফি। হাসিমুখেই ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন ক্যাপ্টেন কুল (Captain Cool)। যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভক্তরা। প্রিয় নায়ক ভাল আছেন।

চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে পঞ্চম আইপিএল জিতেছেন ধোনি। গুজরাত টাইটান্সকে তাদের ঘরের মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। একটা সময় ফাইনালে ধোনির মাঠে নামা নিয়েই সংশয় ছিল। হাঁটুর চোটে কাবু ছিলেন ক্যাপ্টেন কুল। কিন্তু তিনি কিংবদন্তি, যন্ত্রণা উপেক্ষা করেও দলের প্রয়োজনে মাঠে নেমেছিলেন। হাঁটুতে স্ট্র্যাপ জড়িয়েই উইকেটকিপিং করেন। দলকে চ্যাম্পিয়নও করেছে তাঁর মগজাস্ত্র।

টুর্নামেন্ট শেষ হতেই মুম্বই যান ধোনি। সেখানে কোকিলাবেন হাসপাতালে তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hitesh Sanghvi (@hitesh412740)

রবিবার মুম্বইয়ের জনৈক হিতেশ সাংঘভি বন্ধু ধোনির সঙ্গে ব্রেকফাস্ট করেন। সেই ছবি হিতেশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। লেখেন, 'প্রাতঃরাশ সারলাম কিংবদন্তির সঙ্গে...' মুহূর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অস্ত্রোপচারের পর এটাই ধোনির প্রথম ছবি। 

মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) কাশী বিশ্বনাথন সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। তিনি সুস্থ আছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্যতম, চিকিৎসক দীনশ পার্ডিওয়ালা ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করেছেন। তিনিই ঋষভ পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। আপাতত সেরে ওঠার পথে পন্থ।

বিশ্বনাথন বলেছেন, 'হ্যাঁ, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। সকালেই অস্ত্রোপচার হয়েছে। ও ভাল আছে। আমি বিস্তারিত জানি না। কী ধরনের অস্ত্রোপচার হয়েছে বা অন্যান্য বিশদ বিবরণ এখনও পাইনি।'

জানা গিয়েছে, কী হোল সার্জারি (মাইক্রোসার্জারি) করে ধোনিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আথ্রোস্কোপিক রিপেয়ারের জন্য অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানা গিয়েছে।                                                  

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget