এক্সপ্লোর

নো-বল বিতর্কে অল্পেই ছাড়া পেয়ে গিয়েছেন ধোনি, বললেন সহবাগ

সহবাগ বলেছেন, ভারতীয় অধিনায়ক হিসেবে ধোনিকে এত রেগে যেতে তিনি কখনও দেখেননি। সেইসঙ্গে বলেছেন, চেন্নাই সুপার কিংসের জন্য হয়ত খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ধোনি।

জয়পুর: রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএলের ম্যাচে নো-বল বিতর্কে মহেন্দ্র সিংহ ধোনিকে সামান্য সাজা দিয়েই ছেড়ে দেওয়া হয়েছে। এমনই মন্তব্য করলেন ভারতীয় দলে ধোনির প্রাক্তন সহ খেলোয়াড় বীরেন্দ্র সহবাগ। রুদ্ধশ্বাস ওই ম্যাচে একেবারে শেষ বলে জয় পায় ধোনির চেন্নাই। ম্যাচ চলাকালে মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্ক করার জন্য ধোনির ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমান হয়। এ ব্যাপারে সহবাগ বলেছেন, ম্যাচ রেফারির ধোনিকে এক বা দুটি ম্যাচে নিষিদ্ধ করে অন্য অধিনায়ক বা প্লেয়ারদের জন্য একটা নজির গড়ে তোলা উচিত ছিল। এই ঘটনা ম্যাচ চলাকালে আম্পায়াদের গুরুত্ব খাটো করতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন বীরু। জয়পুরে ওই ম্যাচের শেষ ওভারে বেন স্টোকস একটা হাই ফুলটস বল করেন। বোলার প্রান্তে দাঁড়িয়ে থাকা আম্পায়ার উলহায় গান্ধে উচ্চতার জন্য নো ডাকেন। তবে স্কোয়ার লেগ আম্পায়ার ব্রুস ওক্সেনফোর্ড মনে করেন যে, এটি বৈধ ডেলিভারি। ফলে গান্ধেকে তাঁর সিদ্ধান্ত বদল করতে হয়।সিএসকে-র দুই ব্যাটসম্যান রবীন্দ্র জাডেজা ও মিচেল স্যান্টনার সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করেন। কেন নো বল ডাকা হল না, তার কারণ জানতে চান। ডাগ আউটে বসা ধোনিও ঘটনায় ক্ষুব্ধ হন এবং মাঠে নেমে ওক্সেনফোর্ডকে নো বল না ডাকার কারণ জানতে চান। বেন স্টোকস ও রাজস্থান রয়্যালসের আরও কয়েকজন খেলোয়াড় ধোনিকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ধোনি খুবই ক্ষুব্ধ ছিলেন। সহবাগ বলেছেন, ভারতীয় অধিনায়ক হিসেবে ধোনিকে এত রেগে যেতে তিনি কখনও দেখেননি। সেইসঙ্গে বলেছেন, চেন্নাই সুপার কিংসের জন্য হয়ত খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ধোনি। হয়ত আর এক বছরের মধ্যেই তিনি অবসর নেবেন। এজন্যই এত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সহবাগ বলেছেন, ধোনির মাঠে নেমে পড়া ঠিক হয়নি বলেই তিনি মনে করেন। তিনি আরও বলেছেন, ধোনিকে অল্পেই রেহাই দেওয়া হয়েছে। ম্যাচ রেফারি এক বা দুইটি ম্যাচের জন্য নিষিদ্ধ করতে পারতেন। বীরু আরও বলেছেন, এমনটা হলে তো আগামী দিনে অন্য কোনও অধিনায়ক মাঠে ঢুকে আম্পায়ারকে প্রশ্ন করবেন।এতে আম্পায়ারের গুরুত্ব আর কী থাকবে। উল্লেখ্য, এর আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিষেণ সিংহ বেদিও ধোনির আচরণের তীব্র নিন্দা করেছেন। সহবাগ বলেছেন, আম্পায়ারদেরও ভুল হতে পারে। তাঁরাও মানুষ। ধোনি যদি মাঠের বাইরে থেকেই চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলতেন, বা ওয়াকি-টকি-তে কথা বলতেন, তাহলে তা ঠিক ছিল।

সেরা শিরোনাম

Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget