এক্সপ্লোর

আগামী বিশ্বকাপে ধোনিকে কি দেখা যাবে? জল্পনা জিইয়ে রেখে নির্বাচক প্রধান বললেন, ও স্বভাবোচিত মেজাজেই খেলছে

মুম্বই: ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা যাবে কি না, তা নিয়ে বিস্তর আলোচনা-জল্পনা চলছে। আর সেই জল্পনায় নতুন করে ঘৃতাহুতি দিলেন নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ। প্রাক্তন এই উইকেটরক্ষকের মতে, যেভাবে মাহি গত দু-তিনটে সিরিজে খেলেছে, বিশেষ করে অস্ট্রেলিয়ায় ও নিউজিল্যান্ডে, তাতে একটা বিষয় পরিষ্কার। তা হল, ধোনি নিজের স্বভাবোচিত মেজাজে খেলার সিদ্ধান্ত নিয়েছে। প্রসাদের দাবি, ধোনি যদি এরকমই ভয়ডরহীন ক্রিকেট খেলতে থাকে, তাহলে তাঁর ভক্তরা খুশি হবে। প্রসাদের মতে, বিশ্বকাপের ঠিক আগে আইপিএল প্রতিযোগিতা ধোনির এই ফর্ম ধরে রাখতে সাহায্য করবে। নির্বাচক প্রধান স্বীকার করে নেন, ধোনির ফর্ম একটা সময় কমিটির মনে সংশয়ের সৃষ্টি করেছিল। প্রসাদ বলেন, ধোনির ক্রিকেটীয় জীবনে দুটি আঙ্গিক রয়েছে। একটি ব্যাটিং ও দ্বিতীয়টি উইকেটকিপিং। ধোনির উইকেটকিপিংয়ের ক্ষমতা নিয়ে কারও মনে কোনও সন্দেহ ছিল না। তবে, ব্যাটিং ফর্ম একটু চিন্তায় রেখেছিল। প্রসাদ যোগ করেন, নির্বাচক কমিটির সদস্যরা একইসঙ্গে এ-ও মানতেন যে, এধরনের ঘটনা যে কোনও ক্রিকেটারের জীবনে ঘটে। টানা ম্যাচ প্র্যাকটিস পেলে ধোনিকে আবার সকলেই পুরনো মেজাজে দেখতে পাবে। তাঁর দাবি, আর সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ট্যুরে সেটাই হয়েছে। ধোনি নিজের জাত চেনাতে শুরু করেছে। এর ওপর আইপিএলে ১৪-১৪টি উত্তেজক ম্যাচে খেললে, ধোনির আগ্রাসী মনোভাব বজায় থাকবে।

সেরা শিরোনাম

Bengal vs Maharashtra Match: আড়াই বছর পর ইডেনে লজ্জায় ডুবল বাংলার ক্রিকেট, বোনাস পয়েন্ট সহ জিতে গ্রুপ শীর্ষে পৃথ্বীরা
আড়াই বছর পর ইডেনে লজ্জায় ডুবল বাংলার ক্রিকেট, বোনাস পয়েন্ট সহ জিতে গ্রুপ শীর্ষে পৃথ্বীরা
Bengal vs Maharashtra Day 4: ৫৯ রানে সুমন্ত ফিরতেই বাংলার ইনিংসে যবনিকা, মহারাষ্ট্রের জয়ের লক্ষ্য ১১২, শেষ হাসি কাদের?
৫৯ রানে সুমন্ত ফিরতেই বাংলার ইনিংসে যবনিকা, মহারাষ্ট্রের জয়ের লক্ষ্য ১১২, শেষ হাসি কাদের?
Bengal vs Maharashtra Day 4 Lunch: পোড়েল-সুমন্তর ব্যাটে লড়াই বাংলার, এগিয়ে ৯৯ রানে, মহারাষ্ট্রের বিরুদ্ধে থ্রিলার?
পোড়েল-সুমন্তর ব্যাটে লড়াই বাংলার, এগিয়ে ৯৯ রানে, মহারাষ্ট্রের বিরুদ্ধে থ্রিলার?
Anshul Comboj: কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget