এক্সপ্লোর

Ajinkya Rahane News: কেকের ওপর ক্যাঙারু! প্রতিপক্ষের অবমাননা হবে বলে কাটলেনই না রাহানে, জিতে নিলেন মন

ক্যাঙারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু। এবং অস্ট্রেলীয় ক্রিকেট দলের প্রতীক। সে দেশের মুদ্রাতেও ক্যাঙারুর ছবি রয়েছে। অস্ট্রেলিয়ার অন্যতম প্রতীক হল এই বিপন্ন জন্তু। রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ২-১ দুরমুশ করেছে ভারত। মুম্বইয়ে সেই সাফল্যের উৎসবে তাই পরিকল্পনা করা হয়েছিল, কেকে ক্যাঙারুর ওপর দিয়ে ছুরি চালাবেন রাহানে।

মুম্বই: অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছেন। মুম্বইয়ে অজিঙ্ক রাহানের জন্য অপেক্ষা করেছিল জমকালো অভ্যর্থনা। যার মধ্যে অন্যতম, বিশালাকার একটি কেক। আরও তাৎপর্যপূর্ণ হচ্ছে, কেকের ওপর সাজানো একটি পুতুল ক্যাঙারু। পায়ে প্যাড, বুকের ওপর ঠেস দিয়ে রাখা ব্যাট। হাতে ধরা ভারতের তেরঙা। তবে সেই কেক কাটতে রাজি হলেন না রাহানে! কেন? কারণ, ক্যাঙারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু। এবং অস্ট্রেলীয় ক্রিকেট দলের প্রতীক। সে দেশের মুদ্রাতেও ক্যাঙারুর ছবি রয়েছে। অস্ট্রেলিয়ার অন্যতম প্রতীক হল এই বিপন্ন জন্তু। রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ২-১ দুরমুশ করেছে ভারত। মুম্বইয়ে সেই সাফল্যের উৎসবে তাই পরিকল্পনা করা হয়েছিল, কেকে ক্যাঙারুর ওপর দিয়ে ছুরি চালাবেন রাহানে। তাঁর অধিনায়কত্বেই টিম পেইনদের হারানো সম্ভব হয়েছে বলে। কিন্তু রাহানে খেলোয়াড়সুলভ মনোভাব থেকে সরেননি। তাঁর মনে হয়েছে, ভারত সিরিজ জিতেছে বটে। তবে সেই লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকা উচিত। কেকের ক্যাঙারু কাটা মানে রাহানের কাছে অস্ট্রেলিয়ার অবমাননা করা। যা করা থেকে নিজেকে বিরত রাখেন মুম্বইয়ের তারকা। প্রতিপক্ষকে সম্মান জানাতে এই সেই কেক কাটেননি রাহানে। রাহানের এই মনোভাব সর্বস্তরে প্রবল প্রশংসিত হয়েছে। সকলের মন জিতে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রাহানের কেক কাটা থেকে নিজেকে বিরত রাখার ভিডিও ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বলাবলি করতে থাকেন যে, রাহানের এই আচরণ দৃষ্টান্ত হওয়া উচিত সকলের কাছে। হোম শেফ বেকারির মালিক অদিতি লিমায়ে-কামাত এই কেকটি বানিয়েছিলেন। তিনি জানিয়েছেন, তাঁর পার্টনার এবং প্রাক্তন রনজি ক্রিকেটার জিতেন্দ্র ঠাকরেই এমন কেক বানানোর পরামর্শ দেন। যাতে কিছু নতুনত্ব থাকে। রাহানের বন্ধু হিমাংশু পাতিলও এমনই কিছু বিশেষ কেক চাইছিলেন তাঁর কাছে। অস্ট্রেলিয়ার মাটিতে মহাশক্তিধর ক্যাঙ্গারুদের বধ করে এসেছে টিম ইন্ডিয়া। কিন্তু ব্রিসবেনের মাঠে রেকর্ড সৃষ্টিকারী দলের অধিনায়ক নিজের দেশে এসে ক্যাঙ্গারু বধ করতে নারাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil Football Team: অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
IND vs ZIM Live: অর্ধশতরানের গণ্ডি পার করতে না করতেই আধা জিম্বাবোয়ে দল সাজঘরে ফিরল
অর্ধশতরানের গণ্ডি পার করতে না করতেই আধা জিম্বাবোয়ে দল সাজঘরে ফিরল
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget