এক্সপ্লোর

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা পেসার রাসিখ সালাম দারের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ

১২ তম আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেকেই নজর কেড়েছিলেন পেস বোলার রাসিখ সালাম দার। মাত্র ১৭ বছর বয়সে দ্রুতগতিতে বোলিংয়ের ক্ষমতা প্রশংসা আদায় করে নিয়েছিল বিশেষজ্ঞদের। একটি মাত্র ম্যাচ খেললেও তাঁকে উঠতি প্রতিভা হিসেবেই মনে করা হচ্ছিল।

মুম্বই: ১২ তম আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেকেই নজর কেড়েছিলেন পেস বোলার রাসিখ সালাম দার। মাত্র ১৭ বছর বয়সে দ্রুতগতিতে বোলিংয়ের ক্ষমতা প্রশংসা আদায় করে নিয়েছিল বিশেষজ্ঞদের। একটি মাত্র ম্যাচ খেললেও তাঁকে উঠতি প্রতিভা হিসেবেই মনে করা হচ্ছিল। কিন্তু সেই সালাম দারের বয়স নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেকেসিএ)-কে রাজ্যের স্কুল এডুকেশন বোর্ড জানিয়েছে যে, ওই ক্রিকেটার তাঁর বয়স ভাঁড়িয়েছেন। সংবাদসংস্থার হাতে যে নথি এসেছে, তাতে বোর্ড জেকেসিএ-কে জানিয়েছে যে, সালাম দার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিজের যে বয়স জানিয়েছে, তার সঙ্গে বোর্ডের রেকর্ডের কোনও মিল নেই (দশম শ্রেণীর পরীক্ষার জন্য নথিভূক্তিকরণের সময়)। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আগে জেকেসিএ চায় বিসিসিআই বিষয়টি যাচাই করে দেখুক। গত ৯ জুন সালাম দারকে ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতের অনূর্দ্ধ ১৯ দলে নেওয়া হয়েছে। ওই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশও অংশগ্রহণ করবে। রাজ্যে ক্রিকেট বোর্ডের যে জবাব এসেছে, তাতে সালাম দারের ওই সফরে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে বলেই মনে করা হচ্ছে। জেকেসিএ-র এক প্রাক্তন সদস্য বলেছেন, অ্যাসোসিয়েশন প্রশাসকদের উপস্থিতিতে এ ধরনের ঘটনা ঘটছে, এটা খুবই দুঃখের। তিনি বলেছেন, অ্যাসোসিয়েশনে এখন দুজন প্রশাসক রয়েছেন। কোনও খেলোয়াড় যাতে বয়স না ভাঁড়াতে পারেন তা তাঁদের নিশ্চিত করতে হবে। এটা খুবই খারাপ। কারণ, এর ফলে অন্যান্য উঠতি খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার সুযোগ থেকে বঞ্চিত হয়। সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটি গত বছরের ১৮ মে-র বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল যে, কোনও প্লেয়ার বয়স ভাঁড়ালে দুই মরশুমের জন্য নির্বাসনে পাঠানো হতে পারে এবং ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। এরফলে অভিযোগ সত্যি হলে সালাম দারের কেরিয়ার সংকটের মুখে পড়তে পারে।

সেরা শিরোনাম

Germany Football: বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?
বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?
Cristiano Ronaldo: বিশ্বকাপ শেষেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর? জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
বিশ্বকাপ শেষেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর? জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
Portugal vs Croatia Highlights: নক আউটে প্রথম গোল রোনাল্ডোর, রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের সামনে পর্তুগাল
নক আউটে প্রথম গোল রোনাল্ডোর, রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের সামনে পর্তুগাল
FIFA World Cup 2026: ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'
ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget