এক্সপ্লোর

মুম্বই বনাম চেন্নাই: মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে? ব্যক্তিগত রেকর্ডই বা কার সবচেয়ে ভাল? দেখে নিন

এখনও পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে ২৮ বার। তার মধ্যে ১৭টি ম্যাচ জিতেছে মুম্বই।

আবু ধাবি: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই মুখোমুখি হচ্ছে মুম্বই ও চেন্নাই। এই প্রতিযোগিতার ইতিহাসে সফলতম দুই দলের লড়াই বরাবরই আকর্ষণীয়। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইয়ের সঙ্গে রোহিত শর্মার মুম্বইয়ের ম্যাচের অতীত রেকর্ড যদি দেখা যায়, তাহলে কিন্তু বেশ খানিকটা এগিয়ে মুম্বই। এখনও পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে ২৮ বার। তার মধ্যে ১৭টি ম্যাচ জিতেছে মুম্বই। অন্যদিকে, ১১টি ম্যাচে জয় পেয়েছেন ধোনিরা। ফাইনালে জয়ের ক্ষেত্রেও এগিয়ে মুম্বই। দু’দল ফাইনালে মুখোমুখি হয়েছে তিনবার। তার মধ্যে দু’টি ম্যাচ জিতেছে মুম্বই। একটি ম্যাচই জিতেছে চেন্নাই। দু’দলের শেষ পাঁচটি সাক্ষাৎকারেই জয় পেয়েছে মুম্বই। ফলে আজ বাড়তি আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামবেন রোহিতরা। অন্যদিকে, ধোনির দলের সামনে হিসেব বদলে দেওয়ার চ্যালেঞ্জ। ব্যক্তিগত রেকর্ডের দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে, চেন্নাইয়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৬১৪ রান করেছেন রোহিত। এটাই চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের কোনও ব্যাটসম্যানের করা সবচেয়ে বেশি রান। অন্যদিকে, চেন্নাইয়ের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ৭০৪ রান করা সুরেশ রায়না এবার খেলছেন না। তিনি দেশে ফিরে এসেছেন। ধোনি এখনও পর্যন্ত মুম্বইয়ের বিরুদ্ধে ৬৬৩ রান করেছেন। ফলে আজ তাঁর দিকেই তাকিয়ে দল। দু’দলের লড়াইয়ের ইতিহাসে কোনও একটি ম্যাচে সবচেয়ে বেশি রান শ্রীলঙ্কার প্রাক্তন তারকা সনৎ জয়সূর্যর। ২০০৮ মরসুমে তিনি মুম্বইয়ের হয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে ১১৪ রান করেন। অন্যদিকে, ২০১৩ মরসুমে চেন্নাইয়ের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ৮৬ রানে অপরাজিত থাকেন মাইকেল হাসি। ২০১১ মরসুমে চেন্নাইয়ের বিরুদ্ধে একটি ম্যাচে ৮৭ রান করেন রোহিত। অন্যদিকে, গত মরসুমের ফাইনালে চেন্নাইয়ের হয়ে ৮০ রান করেন শেন ওয়াটসন। এবার তাকানো যাক বোলারদের রেকর্ডের দিকে। মুম্বইয়ের হয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে সর্বোচ্চ ৩১টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার তারকা পেসার লসিত মালিঙ্গা। অন্যদিকে, চেন্নাইয়ের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ২৫টি উইকেট নিয়েছেন ডোয়েন ব্র্যাভো। ২০১১ মরসুমে মুম্বইয়ের হয়ে খেলার সময় চেন্নাইয়ের বিরুদ্ধে ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন হরভজন সিংহ। সেটাই এই দুই দলের কোনও একটি সাক্ষাৎকারে সর্বোচ্চ উইকেট। চেন্নাইয়ের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে কোনও একটি ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড মোহিত শর্মার। ২০১৪ মরসুমে তিনি ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget