এক্সপ্লোর

আমার বোকার মতো ভুলে ভারতের কাছে হার: মাহমুদুল্লাহ

ঢাকা: সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। পুরো ম্যাচে রাশ নিজেদের হাতে রাশ রাখার পর শেষ তিন বলের ভুলে মাত্র ১ রানে হেরে যেতে হয়েছিল বাংলাদেশকে। এই হারের দুঃখ এখনও তাড়া করে বেড়ায় বাংলাদেশি ব্যাটসম্যান মাহমুদুল্লাহকে। তিনি মনে করেন, তাঁর ‘নির্বোধের’ মতো ভুলের কারণেই ওই রুদ্ধশ্বাস ম্যাচে হারতে হয়েছিল দলকে। ভারতের ১৪৭ রান তাড়া করতে নেমে দারুন খেলছিল বাংলাদেশ। শেষ ওভারে যখন ২ বলে দুই রান বাকি তখন ছক্কা মারতে গিয়ে আউট হন মাহমুদুল্লাহ। অথচ তাঁর ওপরই ভরসা ছিল যে, তিনি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেবেন। একটি সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে মাহমুদুল্লাহ বলেছেন, ‘তারপরও আশা ছিল..কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। এটা প্রকৃতপক্ষে আমারই গলতি। একেবারে বোকার মতো ভুল করে বসলাম। সেজন্য হারের দায় আমারই’। এই হারের জন্য ক্ষমাও চেয়েছেন মাহমুদুল্লাহ। তিনি বলেছেন, ওই ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে তিনি কিছু বলেননি। তবে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মাথা ঠাণ্ডা রেখে সামলানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। ওই ম্যাচের হার এখনও তাড়া করে তাঁকে। তিনি বলেছেন, ‘কীভাবে ভুলে যাব। যখন মুশফিক ও আমি ব্যাট করছিলাম, তখন কখনও মনেই হয়নি যে আমরা হেরে যাব। আসলে দুটো বাউন্ডারি মারার পর মুসফিকের আউটতা একেবারেই কল্পনার বাইরে ছিল। পরের বলে আমার আউটটাও ছিল একইভাবে ভাবনা-চিন্তার বাইরে’। মাহমুদুল্লাহ আরও বলেছেন, ‘ওই বলটা ছক্কা মারারই ছিল। কিন্তু আমি মিস করে গেলাম। কিন্তু ততক্ষণে তো যা হওয়ার তা হয়ে গিয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে সাবধান হয়ে খেলব’।

সেরা শিরোনাম

IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget