এক্সপ্লোর

রঞ্জি কোয়ার্টার ফাইনালে খেলতে হবে অশ্বিন, বিজয়কে, ফরমান শ্রীনিবাসনের

চেন্নাই: ফের বিতর্কে নারায়ণস্বামী শ্রীনিবাসন। প্রাক্তন বিসিসিআই সভাপতি ফের ক্ষমতা প্রদর্শনে ব্যস্ত। তাঁর নয়া ফরমান, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শেষ হওয়ার পরেই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে চেন্নাইয়ের হয়ে কর্ণাটকের বিরুদ্ধে খেলতে হবে ভারতের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ও মুরলী বিজয়কে। যার অর্থ, টানা খেলার পর বিশ্রাম নেওয়ার অবকাশ মিলবে না এই দুই ক্রিকেটারের। দীর্ঘদিন ধরে ভারতের হয়ে টানা ম্যাচ খেলে চলেছেন অশ্বিন। এ বছরের সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত ৪২৮.৪ ওভার বল করেছেন তিনি। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজ ছাড়াও অনেক খেলা রয়েছে ভারতের। সেই ম্যাচগুলিতে অশ্বিনকে ভারতের দরকার। অন্যদিকে, ভারতীয় দলে এই মুহূর্তে ওপেনারের অভাব। শিখর ধবনের চোট। বিজয়ও চেন্নাইয়ে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন। এর ফলে চলতি টেস্টের প্রথম ইনিংসে তিনি ওপেন করেননি। এই পরিস্থিতিতে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে যদি বিজয়ের চোট লাগে, তাহলে সমস্যায় পড়ে যাবে ভারত। বোর্ডের ক্ষমতা হারিয়ে এখন শুধু তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুপ্রিমো শ্রীনিবাসন। স্বভাবতই তিনি ভারতের বদলে নিজের রাজ্য দলের স্বার্থ দেখছেন। সেই কারণেই বলেছেন, ‘আমরা চাই অশ্বিন ও বিজয় খেলুক। ওরা নিজেরাও খেলতে চায়।’ মঙ্গলবার শেষ হচ্ছে চেন্নাই টেস্ট। তারপরেই একটি অ্যাকাডেমির উদ্বোধনে দুবাই যাচ্ছেন অশ্বিন। এদিকে, কর্ণাটকের বিরুদ্ধে তামিলনাড়ুর ম্যাচ শুরু হচ্ছে শুক্রবার থেকে। শ্রীনিবাসনের দাবি, ঠিক সময়ে ফিরে এসে খেলবেন অশ্বিন।

সেরা শিরোনাম

Uma Kashvi: মাত্র ১৫ বছর বয়সে খেলবে উইমেন্স প্রিমিয়ার লিগে! নিলামে বিক্রি হতেই হইচই ঊমা কাশভিকে নিয়ে
মাত্র ১৫ বছর বয়সে খেলবে উইমেন্স প্রিমিয়ার লিগে! নিলামে বিক্রি হতেই হইচই ঊমা কাশভিকে নিয়ে
Avishek On Yuvraj: ছাত্র অভিষেককে ১২ বলে অর্ধশতরানের চ্যালেঞ্জ, মেন্টর যুবরাজকে পাল্টা কী বললেন বাঁহাতি ওপেনার?
ছাত্র অভিষেককে ১২ বলে অর্ধশতরানের চ্যালেঞ্জ, মেন্টর যুবরাজকে পাল্টা কী বললেন বাঁহাতি ওপেনার?
Ranji Trophy: ম্যাচের মাঝেই চোট শামির ভাই কাইফের, উৎকণ্ঠা বাংলা শিবিরে, নিতে হল 'কনকাশন সাব'
ম্যাচের মাঝেই চোট শামির ভাই কাইফের, উৎকণ্ঠা বাংলা শিবিরে, নিতে হল 'কনকাশন সাব'
Bengal vs Kerala Day 3: গরমের জন্যই ফলো অন না করানোর সিদ্ধান্ত, বলছেন লক্ষ্মী, প্রদীপ্তর দাপটে জয়ের সামনে বাংলা
গরমের জন্যই ফলো অন না করানোর সিদ্ধান্ত, বলছেন লক্ষ্মী, প্রদীপ্তর দাপটে জয়ের সামনে বাংলা

ভিডিও

Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda
Suvendu Adhikari |
BJP TMC Clash |
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget