এক্সপ্লোর

IND vs PAk: চোখে জল, ফিরিয়ে দিলেন জলের বোতলও, যন্ত্রণা সঙ্গী করেই মাঠ ছাড়েন নাসিম

Asia Cup, IND vs PAk: কিন্তু নিজের স্পেলের শেষ ওভার করতে আসার পরই তাল কাটল। আচমকা ক্র্যাম্প আসল। ব্যথার চোটে ঠিক করে হাঁটতেই পারছিলেন না।

দুবাই: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক। তাও আবার এশিয়া কাপের (Asia Cup 2022) মঞ্চ। প্রতিপক্ষ ভারতের (India) মত শক্তিশালী দেশ। শুরুটা একেবারে স্বপ্নের মতই ছিল ১৯ বছরের নাসিম শাহর (Naseem Shah)। কিন্তু নিজের স্পেলের শেষ ওভার করতে আসার পরই তাল কাটল। আচমকা ক্র্যাম্প আসল। ব্যথার চোটে ঠিক করে হাঁটতেই পারছিলেন না। তবুও নিজের পুরো ওভার পূর্ণ করলেন। কিন্তু পারলেন না দলকে জেতাতে, পারলেন না নায়ক হতে। উল্টে চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে গেলেন মাঠ থেকে। 

সোশাল মিডিয়ায় ভাইরাল ক্লিপিংস

ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে চোট পাওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন নাসিম শাহ। চোখে তখন জল। তাঁর দিকে সতীর্থরা বাড়িয়ে দিয়েছিল জলের বোতল। কিন্তু সেই বোতলও নিতে চাননি তরুণ এই ফাস্ট বোলার। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by DBTV Sports (@dbtvsports)

ভারতের ইনিংসের শুরুতে কিন্তু প্রথম ধাক্কাটা দিয়েছিলেন নাসিমই। নিজের টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ওভারেই তুলে নিয়েছিলেন কে এল রাহুলকে। এরপর সূর্যকুমার যাদবকেও বোল্ড করে দেন। ৪ ওভারের স্পেলে ২৭ রান দিয়ে ২ উইকেট ঝুলিতে। কিন্তু নাসিমের যন্ত্রণাটা হয়ত দেশকে না জেতাতে পারার। 

উল্লেখ্য, রবিবার পাকিস্তানের ১৪৭ রান তাড়া করতে নেমে ভারত তখন বেশ চাপে। শেষ তিন ওভারে ৩২ রান বাকি। ক্রিজে রবীন্দ্র জাডেজা ও হার্দিক পাণ্ড্য। হঠাৎ দেখা গেল, বেশ উদ্বিগ্ন মুখে বাউন্ডারি লাইন থেকে একজন ফিল্ডারকে ৩০ গজের বৃত্তে ডেকে নিলেন বাবর। তারপরই যেন বদলে গেল ম্যাচের রং। ১৮ ও ১৯তম ওভারে উঠল ২৫ রান। তার মধ্যে ১৯তম ওভারে ওঠে ১৪ রান। হ্যারিস রউফকে তিনটি বাউন্ডারি মেরে খেলার মোড় ঘুরিয়ে দেন হার্দিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget