এক্সপ্লোর

Naseem Shah Expelled: করোনাবিধি ভেঙে পাকিস্তান সুপার লিগ থেকে বহিষ্কৃত নাসিম

পিএসএলের বাকি ম্যাচগুলি হওয়ার কথা সংযুক্ত আরব আমিরশাহিতে। ২৬ মে লাহৌর ও করাচি থেকে দু'টি চাটার্ড বিমানে ক্রিকেটারদের আবু ধাবি উড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পিসিবি-র।

করাচি: করোনা বিধি লঙ্ঘন করায় পাকিস্তান সুপার লিগ থেকে বহিষ্কৃত হলেন পাক পেসার নাসিম শাহ। নাসিমকে করোনাবিধি ভাঙার দায়ে সংযুক্ত আরব আমিরশাহি উড়িয়ে নিয়ে যেতে অস্বীকার করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, লাহৌর এবং করাচি থেকে পিএসএলের জন্য যে সব ক্রিকেটারদের ২৬ মে আবু ধাবি উড়ে যাওয়ার কথা, তাদের প্রত্যেককে বলা হয়েছিল টিম হোটেলে পৌঁছে নেগেটিভ আরটিপিসিআর টেস্টের রিপোর্ট জমা দিতে। নির্দেশ ছিল, এই রিপোর্ট কোনওভাবেই যেন ৪৮ ঘণ্টার বেশি সময় আগের না হয়। তবে নাসিম টিম হোটেলে পৌঁছে যে রিপোর্ট জমা দিয়েছিলেন, সেটা ছিল গত ১৮ মে'র। সঙ্গে সঙ্গেই নাসিমকে হোটেলের অন্য ফ্লোরে আইসোলেশনে পাঠায় পিসিবি। পরে মেডিক্যাল টিমের পরামর্শ মতো নাসিমকে টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কড়া শাস্তির মুখে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ১৮ বছরের পাক পেসার। তারকা পেসার মহম্মদ আমের তাঁর পাশে দাঁড়িয়েছেন।

করোনার ধাক্কায় মাঝপথেই স্থগিত করে দিতে হয়েছিল আইপিএল। অংশগ্রহণকারী আট দলের মধ্যে চারটি দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এও করোনার হানা। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে করোনা আক্রান্ত হলেন আনোয়ার আলি। তার আগে তাঁর দলেরই পেসার নাসিম শাহ করোনাবিধি ভঙ্গ করায় টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হয়েছেন। সব মিলিয়ে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের দুই পেসার পিএসএল থেকে ছিটকে গেলেন। আর আনোয়ার আলি করাচির টিম হোটেলে পৌঁছনোর পর করোনা পজিটিভ চিহ্নিত হন।

পিএসএলের বাকি ম্যাচগুলি হওয়ার কথা সংযুক্ত আরব আমিরশাহিতে। ২৬ মে লাহৌর ও করাচি থেকে দু'টি চাটার্ড বিমানে ক্রিকেটারদের আবু ধাবি উড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পিসিবি-র। আনোয়ার করোনা আক্রান্ত হওয়ায় তাঁর পক্ষে স্থগিত হয়ে যাওয়া পিএসএলের বাকি ম্যাচগুলি খেলা আর সম্ভব হবে না। জানা গিয়েছে, করাচির টিম হোটেলে ঢোকার সময় আনোয়ার আলির করোনা রিপোর্ট নেগেটিভ ছিল। তবে সোমবার হোটেলেই করোনা পরীক্ষা করা হয় তাঁর। মঙ্গলবার যে পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তড়িঘড়ি পাক পেসারকে হোটেলের অন্য তলায় আইসোলেশনে পাঠানো হয়। অন্তত ১০ দিন তাঁকে আইসোলেশনে থাকতে হবে। দু'টি নেগেটিভ টেস্টের পর তাঁকে হোটেল থেকে ছেড়ে দেওয়া হবে বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget