এক্সপ্লোর

স্পট ফিক্সিংয়ের জন্য ১৭ মাসের কারাদণ্ড নির্বাসিত পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদের

স্পট ফিক্সিংয়ের জন্য ১৭ মাস কারাদণ্ড নির্বাসিত পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদের। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ স্পটফিক্সিংয়ের জন্য তাঁকে এই সাজা দিল ম্যাঞ্চেস্টার ক্রাউন কোর্ট। পিএসএলে এক সহ ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের জন্য ঘুষ দেওয়ার অভিযোগ আদালতে স্বীকার করেন পাক ক্রিকেটার নাসির জামশেদ।

  লন্ডন: স্পট ফিক্সিংয়ের জন্য ১৭ মাসের কারাদণ্ড নির্বাসিত প্রাক্তন  পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদের। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ স্পটফিক্সিংয়ের জন্য তাঁকে এই সাজা দিল ম্যাঞ্চেস্টার ক্রাউন কোর্ট। পিএসএলে এক সহ ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের জন্য ঘুষ দেওয়ার অভিযোগ আদালতে স্বীকার করেন প্রাক্তন  পাক ক্রিকেটার নাসির জামশেদ। স্পট ফিক্সিংয়ের অভিযোগে ৩৩ বছরের জামশেদকে দুই ব্রিটিশ নাগরিক ইউসেফ আনওয়ার ও মহম্মদ ইজাজের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল। দুবাইয়ে ২০১৮-তে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জলমির ম্যাচে প্লেয়ারদের ইচ্ছাকৃতভাবে খারাপ পারফর্ম করানোর ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ প্রথমে অস্বীকার করেছিলেন জামশেদ। যদিও আদালতে শুনানি চলাকালে গত ডিসেম্বরে দোষস্বীকার করেন তিনি। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির তদন্তে আনওয়ার (৩৬) ও ইজাজ (৩৪) প্লেয়ারদের পারফরম্যান্সে প্রভাব ফেলার লক্ষ্যে আর্থিক সুবিধাদানের প্রস্তাবের কথা স্বীকার করেন। পাক ক্রিকেট বোর্ড ২০১৮-র আগস্টে জামশেদকে ১০ বছরের জন্য নির্বাসিত করেছে। আদালত জামশেদকে ১৭ মাসের কারাদণ্ড দিয়েছে। আনওয়ারের ৪০ মাস এবং ইজাজের ৩০ মাসের কারাদণ্ড হয়েছে। ম্যাঞ্চেস্টারের ক্রাউন কোর্টের সাজা ঘোষণার পর জামশেদের স্ত্রী সামারা আফজল তাঁর স্বামীর কৃতকর্মের জন্য পরিবারকে যে যন্ত্রণা ও লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, তা জানিয়ে একটি প্রেস বিবৃতি জারি করেন। সামারা বলেছেন, ‘যদি কঠোর পরিশ্রম করতেন এবং যে খেলা তাঁকে এত কিছু দিয়েছে, সেই খেলার প্রতি দায়বদ্ধ থাকতেন, তাহলে নাসিরের ভবিষ্যত উজ্জ্বল হতে পারত। কিন্তু শর্টকার্ট করতে গিয়ে নিজের কেরিয়ার, মর্যাদা, সম্ভ্রম ও স্বাধীনতা- সমস্ত কিছুই হারিয়েছেন’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: কেন সাদা জার্সি বরাবরের মতো বাতিল করে হলুদ বেছে নেয় ব্রাজ়িল? ম্যাচ না হেরেও বিদায়!
কেন সাদা জার্সি বরাবরের মতো বাতিল করে হলুদ বেছে নেয় ব্রাজ়িল? ম্যাচ না হেরেও বিদায়!
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
FIFA World Cup 2026: জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?
জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?

ভিডিও

TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget