এক্সপ্লোর

Natarajan Grand Welcome: রথে চেপে সালেমের গ্রামের বাড়িতে নটরাজন, ‘স্বাগত নহি করোগে? এই হল ভারত’, ট্যুইট সহবাগের

বৃহস্পতিবার বিরাট আড়ম্বরের মাধ্যমে গ্রামে রথে চাপিয়ে ঘোরানো হল পেস বোলার নটরাজনকে। তুমুল উচ্ছ্বাস, উদ্দীপনায় স্থানীয় লোকজন পিছন পিছন চলল রথের, পারকাসন যন্ত্র ছেন্দা বাজাতে বাজাতে। নটরাজন বীরের সংবর্ধনা পেলেন ঘরের লোকজনের কাছ থেকে। রথে চেপে নিজের বাড়ি ঢুকলেন তিনি।

নয়াদিল্লি: চিন্নাপ্পমপট্টি গ্রামের নাম শুনেছেন কোনওদিন? জানেন কি, কেন চেন্নাইয়ের সালেম জেলার এই গ্রাম সংবাদ শিরোনামে? উত্তর একটাই, থাঙ্গারাসু নটরাজন। তিনি এই গ্রামেরই ছেলে যে! সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সফরে অজিঙ্কা রাহানের নেতৃত্বে ক্যাঙ্গারু বধ করা ভারতীয় ক্রিকেট টিমের এই সদস্য সেখানে তিন ফর্ম্যাটেই আত্মপ্রকাশ করেছেন। ব্রিসবেনে গাব্বার সিরিজ নির্ধারণকারী চতুর্থ ও শেষ টেস্টে ভারতের জয়ে বড় অবদান ছিল তাঁর। বৃহস্পতিবার বিরাট আড়ম্বরের মাধ্যমে গ্রামে রথে চাপিয়ে ঘোরানো হল পেস বোলার নটরাজনকে। তুমুল উচ্ছ্বাস, উদ্দীপনায় স্থানীয় লোকজন পিছন পিছন চলল রথের, পারকাসন যন্ত্র ছেন্দা বাজাতে বাজাতে। নটরাজন বীরের সংবর্ধনা পেলেন ঘরের লোকজনের কাছ থেকে। রথে চেপে নিজের বাড়ি ঢুকলেন তিনি। নটরাজনের মহা সংবর্ধনার ভিডিও সোস্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বীরেন্দ্র সহবাগ। তরুণ পেসারকে ধুমধাম করে ঘরে বরণ করে নেওয়ার পিছনে গ্রামবাসীদের যে আবেগ, উদ্দীপনা রয়েছে, তাতে আপ্লুত দেশের প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার লিখেছেন, স্বাগত নহি করোগে? এই হল ভারত। এখানে ক্রিকেট শুধু খেলাই নয়, তার চেয়েও অনেক বড় কিছু। নটরাজন তাঁর সালেম জেলার চিন্নাপ্পমপট্টি গ্রামে ফিরতে কী বিপুল অভ্যর্থনা পেল! এ এক অবিশ্বাস্য কাহিনি। বিরাট কোহলি বাবা হওয়ার সময় স্ত্রীর পাশে থাকার জন্য দেশে ফিরে আসায় টিমকে সাময়িক নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারানোর মূল নায়ক অজিঙ্কা রাহানেও দেশে ফিরে বিপুল সংবর্ধনা পেয়েছেন। মুম্বইয়ে তিনি যে আবাসনে থাকেন, তার সোসাইটির সদস্যরা তাঁকে স্বাগত জানাতে কার্পেট পেতে রেখেছিলেন। নিজের ছোট্ট মেয়ে আরিয়াকে কোলে করে সেই কার্পেটের ওপর দিয়ে হেঁটে ভিতরে ঢোকেন রাহানে। আবাসনের একটি পিলারে লাগানো হয় তাঁর প্রমাণ সাইজের পোস্টার। তার ওপর লেখা আমাদের বিশ্বস্ত পিলারকে অভিনন্দন! গোলাপের পাপড়ি, পুষ্পবৃষ্টি হয় রাহানের ওপর। ঢোল, কাঁসর, ট্রাম্পেট বেজে ওঠে মুর্হূমুর্হূ। স্লোগান ওঠে, আলা রে আলা আজিঙ্কা আলা। লাল কার্পেটে হাঁটেন রাহানের স্ত্রী রাধিকা ধোপাভকরও। রাহানে ছাড়াও মুম্বই ফেরেন দলের হেড কোচ রবি শাস্ত্রী, রোহিত শর্মা, শার্দুল ঠাকুর, পৃথ্বী শ-রা। ঋষভ পন্থ দিল্লি পৌঁছন আজ ভোরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
Gulveer Singh: কমনওয়েলথ গেমসে গুলবীর সিংয়ের ঐতিহাসিক রুপো, কোচের এক মাস্টারপ্ল্যানেই কেল্লাফতে!
কমনওয়েলথ গেমসে গুলবীর সিংয়ের ঐতিহাসিক রুপো, কোচের এক মাস্টারপ্ল্যানেই কেল্লাফতে!

ভিডিও

Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget