এক্সপ্লোর

অনুশীলন শুরুর আগে করোনা মোকাবিলায় টাস্ক ফোর্স গড়ছে বিসিসিআই, রাখা হচ্ছে দ্রাবিড়কে

অনুশীলন শুরু করার আগে সব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সব কর্মীরই করোনা পরীক্ষা করাতে হবে।

বেঙ্গালুরু: করোনা পরিস্থিতিতে ভারতে ক্রিকেট ফের শুরু করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করছে বিসিসিআই। এই টাস্ক ফোর্সে রাখা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড়কে। রাজ্য সংস্থাগুলিকে এ কথা জানিয়ে দিয়েছে বিসিসিআই। করোনা সংক্রমণের জেরে কয়েকমাস ধরেই ভারতে বন্ধ ক্রিকেট খেলা ও অনুশীলন। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ফের অনুশীলন শুরু করার আগে ক্রিকেটারদের একটি সম্মতিসূচক ফর্মে সই করতে হবে। তাছাড়া ৬০ বছরের বেশি বয়সি এবং অসুস্থ কোনও ব্যক্তিকে অনুশীলন শিবিরে যোগ দিতে বারণ করা হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করার আগেই কাজে নেমে পড়বে কোভিড টাস্ক ফোর্স। দ্রাবিড় ছাড়াও এই টাস্ক ফোর্সে থাকবেন একজন মেডিক্যাল অফিসার, স্বাস্থ্যবিধি বিষয়ক এক আধিকারিক এবং এক বিসিসিআই কর্তা। দ্রাবিড়রা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তাঁদের করোনা সংক্রমণ এড়ানোর জন্য যাবতীয় বিধির বিষয়ে অবহিত করবেন। বিসিসিআই-এর পক্ষ থেকে ১০০ পাতার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে বলা হয়েছে, ‘অনুশীলন শুরু করার আগে সব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সব কর্মীরই করোনা পরীক্ষা করাতে হবে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনে যোগ দেওয়ার আগে খেলোয়াড়দের লিখিতভাবে জানাতে হবে, তাঁরা করোনা সংক্রমণ এড়ানোর জন্য যাবতীয় বিধি মেনে চলবেন। অনুশীলনে যোগ দেওয়ার আগে দু’সপ্তাহ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা কোন কোন জায়গায় গিয়েছিলেন এবং তাঁদের স্বাস্থ্য কেমন ছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহ করবে মেডিক্যাল টিম। স্টেডিয়ামে যাওয়ার সময় ক্রিকেটারদের এন-৯৫ মাস্ক পরা বাধ্যতামূলক। তাঁদের চশমা পরারও পরামর্শ দেওয়া হচ্ছে। খেলোয়াড়দের নিজেদের গাড়িতেই স্টেডিয়ামে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’ বিসিসিআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অনুশীলনের সময় কোনও ক্রিকেটারের বাবা-মা, দর্শক বা অন্য কারও প্রবেশাধিকার থাকবে না। শুধু খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, মাঠকর্মী, নিরাপত্তারক্ষী এবং অন্যান্য কর্মীদেরই মাঠে ঢোকার অনুমতি থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক

ভিডিও

NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget