এক্সপ্লোর

দ্বিতীয় ইনিংসে পূজারা ও কোহলির মতো ব্যাটিং করা দরকার: কামিন্স

মেলবোর্ন: জসপ্রিত বুমরার বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৫১ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতীয় শিবিরে পাল্টা আঘাত হেনেছেন প্যাট কামিন্স। এই অজি ফাস্ট বোলারের দাপটে মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান পাঁচ উইকেটে ৫৪। তিনি একাই নিয়েছেন চার উইকেট। টপ অর্ডারের বিপর্যয় সত্ত্বেও চলতি সিরিজের তৃতীয় টেস্টে অ্যাডভান্টেজ ভারতই। প্রথম ইনিংসে ২৯২ রানের লিড নেওয়ার পর তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে ৩৪৬ রানে। মেলবোর্নের এই পিচে ব্যাট করাটা এখনও পর্যন্ত সহজ মনে হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে কামিন্স বলেছেন, এমসিজি-র এই পিচে কীভাবে খেলতে হয়, তা অজি ব্যাটসম্যানদের ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার কাছ থেকে শেখার প্রয়োজন রয়েছে। প্রথম ইনিংসে পূজারা ও কোহলির জুটিতে ১৭০ রান ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। ৭ উইকেটে ৪৪৩ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। কামিন্স বলেছেন, পূজারা ও কোহলির টেমপারামেন্ট শিক্ষা নেওয়া দরকার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। কামিন্স বলেছেন, দলের পক্ষে পরিস্থিতিটা অবশ্যই আদর্শ নয়। প্রথম ইনিংসে ভালো স্কোর করে ম্যাচে লড়াইয়ে থাকার কথা ভেবেছিলাম। খেলার রাশ ওদের হাত থেকে নিতে চাইছিলাম। দলের ব্যাটসম্যানরা তরুণ এবং তারা প্রচুর পরিশ্রম করছে। তারা নিজেদের সেরা চেষ্টাই করছে। কিন্তু আজ সব কিছু ঠিকঠাক হল না। কামিন্স বলেছেন, ভারতের প্রথম ইনিংসে যেটা দেখা গেছে, তা হল পূজারা ও বিরাটের টেমপারামেন্ট এবং ওরা কীভাবে ইনিংস এগিয়ে নিয়ে গিয়েছে। ওরা সমস্ত চাপ নিজেদের ঘাড়ে নিয়েছিল। কারণ, এই পিচে রান করাটা খুবই কঠিন। বড় রান করতে গেলে এখানে অনেক বেশি বল খেলতে হয়। এ ধরনের উইকেটে প্রথমে চাপ কাটিয়ে তারপর রান করতে হয়। কিন্তু আজ আমাদের ব্যাটসম্যানরা সেই কাজটা করতে পারেনি। অজি ফাস্ট বোলার বলেছেন, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে চলতি টেস্টের বাকি দুটি দিন ভারতকে লড়াই ছুঁড়ে দিতে অন্যদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। ম্যাচে দলের পক্ষে এখনও ইতিবাচক ফলাফলের আশা ছাড়ছেন না কামিন্স। তিনি বলেছেন, দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে পরিস্থিতি কঠিন করে তুলতে চেয়েছিলেন তিনি। কামিন্স নিজের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন। আগামীকাল ভারতের ইনিংস খুব বেশিক্ষণ স্থায়ী হবে না বলে আশা করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget