এক্সপ্লোর

Neeraj Chopra: ডায়মন্ড লিগে ট্রফির সঙ্গে আরও একটি লক্ষ্যপূরণ করতে মরিয়া নীরজ চোপড়া

Neeraj Chopra Update: গত ১৬ আগস্ট সিলাসিয়া ও ২২ আগস্ট ব্রাসেলেস আয়োজিত টুর্নামেন্টে অংশ নেননি নীরজ। শেষবার ২০২২ সালে ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ।

নয়াদিল্লি: দুবারের অলিম্পিক্স পদকজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra)। ডায়মন্ড লিগে (Diamond League) এবার ট্রফি জিততে মরিয়া। ৯০ মিটার দূরত্বে আরও একবার জ্যাভলিন ছুঁড়ে নজির গড়তে মরিয়া পানিপথের তরুণ। চারটি ডামন্ড লিগের মধ্যে দুটো ধাপ পূরণ করেছেন নীরজ।  চার নম্বরে থেকে ১৫ পয়েন্ট নিয়ে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন তরুণ এই জ্যাভলিন থ্রোয়ার।

গত ১৬ আগস্ট সিলাসিয়া ও ২২ আগস্ট ব্রাসেলেস আয়োজিত টুর্নামেন্টে অংশ নেননি নীরজ। শেষবার ২০২২ সালে ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রথম ছয়জন ফাইনালে অংশ নেবেন। মোট ৩২টি ইভেন্ট হবে মহিলা ও পুরুষ ক্যাটাগরি মিলে। ডায়মন্ড লিগ ফাইনালে দু দিন ধরে হবে। 

শেষবার নীরজ চোপড়া ক্লাসিকে খেলতে নেমেছিলেন নীরজ চোপড়া। দোহায় নীরজ নিজের সেরা পারফরম্য়ান্স করেছিলেন। স্যুইৎজারল্য়ান্ডে নীরজ ছাড়াও যাঁদের ফাইনালের মঞ্চে খেলতে দে্খা যাবে তাঁরা হলেন জুলিয়ান ওয়েবার, কেশর্ন ওয়ালকটের মত তারকারা। জুনে প্যারিস ডায়মন্ড লিগে ৮৮.১৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। দোহায় ৯০.২৩ মিটার দূরত্বে অতিক্রম করেছিলেন। ১৩-২১ সেপ্টেম্বর টোকিওতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে খেলতে নামবেন নীরজ। নীরজের ঝুলিতে রয়েছে মোট ১৫ পয়েন্ট, দুটি ডায়মন্ড লিগ মিটিং থেকে, একটিতে খেতাব জিতেছিলেন, আর একটিতে শেষ করেছিলেন দ্বিতীয় স্থানে। তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। তাঁর আগের দুটো স্থানে আছেন যথাক্রমে ওয়ালকট ১৭ পয়েন্ট নিয়ে। জুলিয়ান ওয়েবার ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন।

ডায়মন্ড লিগের ফাইনালেও রেকর্ড গড়ার হাতছানি রয়েছে নীরজ চোপড়ার। নতুন কোচের অধীনে প্রশিক্ষণ নেওয়ার পর থেকেই টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার জানিয়েছিলেন যে কোচের রেকর্ডই ভাঙতে চান তিনি। উল্লেখ্য, ১৯৯৬ সালে জেলেজনি ৯৮.৪৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। যা এখনও পর্যন্ত পুরুষদের জ্যাভলিনে রেকর্ড হয়ে রয়েছে। নীরজ তাঁর কেরিয়ারে প্রথমবার নব্বই মিটারের মার্ক ছুঁয়েছিলেন দোহা ডায়মন্ড লিগে নেমে। নীরজ অলিম্পিক্স.কমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ''আমার এদিন লক্ষ্য ছিল ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করার। কিন্তু আমার গতি অনেক বেশি ছিল। যা আমি কন্ট্রোল করতে পারিনি শেষ মুহূর্তে। তবে নিজের পারফরম্য়ান্সে আমি বেশ খুশি। অনেক দিন পর প্যারিস ডায়মন্ড লিগে ফের সোনা জিততে পারলাম।"

সেরা শিরোনাম

IND vs NZ: টেস্ট সিরিজের আগে বড় চমক ভারতের, দলে নেওয়া হল উঠতি ফাস্টবোলারকে, দেশে ফিরছেন কুলদীপ
টেস্ট সিরিজের আগে বড় চমক ভারতের, দলে নেওয়া হল উঠতি ফাস্টবোলারকে, দেশে ফিরছেন কুলদীপ
Cricketer Death: ভারতের মহিলা ক্রিকেটারের মর্মান্তিক পরিণতি, শোকের আবহ বাইশ গজে
ভারতের মহিলা ক্রিকেটারের মর্মান্তিক পরিণতি, শোকের আবহ বাইশ গজে
Bengal Cricket: কমিটিতে এখনও জেলবন্দি প্রাক্তন TMC বিধায়কের নাম! ক্ষুব্ধ সৌরভ, খতিয়ে দেখার আশ্বাস সিএবি-র
কমিটিতে এখনও জেলবন্দি প্রাক্তন TMC বিধায়কের নাম! ক্ষুব্ধ সৌরভ, খতিয়ে দেখার আশ্বাস সিএবি-র
Suryakumar Yadav: ব্যাট হাতে অপমানের জবাব, কলকাতায় ভয়ঙ্কর ইনিংস সূর্যকুমারের, ১৫ বলে হাফসেঞ্চুরি!
ব্যাট হাতে অপমানের জবাব, কলকাতায় ভয়ঙ্কর ইনিংস সূর্যকুমারের, ১৫ বলে হাফসেঞ্চুরি!

ভিডিও

Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর
Abhishek Banerjee |
R. N. Ravi | আজ সকালে লেক গার্ডেনসের শ্রী মুরুগান মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল | #ABPAnanda
Abhishek Banerjee | কী কী ধারায় অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে? | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget