এক্সপ্লোর

হেড কোচ সহ ভারতীয় দলের সাপোর্ট স্টাফ নিয়োগের প্রক্রিয়া শুরু বোর্ডের, ফের আবেদন করতে পারবেন শাস্ত্রীরা

ভারতীয় পুরুষদের ক্রিকেটে দলের জন্য প্রধান কোচ সহ সাপোর্ট স্টাফ পদের জন্য আবেদনপত্র চাইল বিসিসিআই। আবেদনকারীর বয়স ৬০-এর কম হতে হবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ন্যুনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এভাবে হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজিওথেরাপিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এবং প্রশাসনিক ম্যানেজার সহ সাপোর্ট স্টাফ নিয়োগের প্রক্রিয়া চালু করল বোর্ড।

নয়াদিল্লি: ভারতীয় পুরুষদের ক্রিকেটে দলের জন্য প্রধান কোচ সহ সাপোর্ট স্টাফ পদের জন্য আবেদনপত্র চাইল বিসিসিআই। আবেদনকারীর বয়স ৬০-এর কম হতে হবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ন্যুনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এভাবে হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজিওথেরাপিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এবং প্রশাসনিক ম্যানেজার সহ সাপোর্ট স্টাফ নিয়োগের প্রক্রিয়া চালু করল বোর্ড। এই সমস্ত পদের জন্য আবেদন আগামী ৫ জুলাই বিকেল পাঁচটার মধ্যে জানাতে হবে। ২০১৭-র জুলাইতে রবি শাস্ত্রীকে হেড কোচ হিসেবে নিয়োগের সময় বোর্ড নয় দফা যোগ্যতা নির্নায়ক মাপকাঠি দিয়েছিল। যেগুলিতে স্পষ্টতার অভাব ছিল। এবার হেড কোচ সহ ব্যাটিং-ফিল্ডিং ও বোলিং বিভাগের পদের জন্য যোগ্যতার মাপকাঠি হিসেবে তিনটি শর্ত রাখা হয়েছে। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, টিম ইন্ডিয়ার বর্তমান কোচিং স্টাফরা এই প্রশংসায় আপনাআপনিই এই প্রক্রিয়ায় সামিল হবেন। হেড কোচের পদের জন্য আবেদনকারীর কোনও টেস্ট প্লেয়িং দেশের দলে দুই বছর বা অ্যাসোসিয়েট মেম্বার বা এ টিম বা আইপিএলের দলে তিন বছর কোচিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর ৩০ টেস্ট ও ৫০ একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ৬০ বছরের কম হতে হবে। ম্যাচ খেলার সংখ্যা ছাড়া ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের ক্ষেত্রেও একই ধরনের মাপকাঠি রাখা হয়েছে। বর্তমান হেড কোচ রবি শাস্ত্রী, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরের কার্যকালের মেয়াদ বিশ্বকাপের পর আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। আগামী ওয়েস্ট ইন্ডিজ শিবিরে তাঁরাই সাপোর্ট স্টাফ হিসেবে থাকবেন। তাঁরা প্রত্যেকেই নতুন করে আবেদন করতে পারেন। তবে ট্রেনার শঙ্কর বসু ও ফিজিও প্যাট্রিক ফারহার্ট কাজ ছেড়ে দেওয়ায় তাঁদের জায়গায় নতুন নিয়োগ করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ১৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ দিয়ে ভারতের হোম সিজন শুরু হচ্ছে। অনিল কুম্বলে আকস্মিকভাবে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর শাস্ত্রী ২০১৭-তে ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তার আগে ২০১৪-র আগস্ট থেকে ২০১৬-র জুন পর্যন্ত টিম ইন্ডিয়ার ডিরেক্টর ছিলেন ৫৭ বছরের শাস্ত্রী। তবে শাস্ত্রীর কোচিংয়ে ভারত বড়সড় কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। কিন্তু চলতি বছরের গোড়ায় অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের নজির গড়েছে ভারত।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই, ছয় গোলের ম্যাচ ড্র করে নক আউটে অস্ট্রিয়া, আলজিরিয়া, ছিটকে গেল ইরান
শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই, ছয় গোলের ম্যাচ ড্র করে নক আউটে অস্ট্রিয়া, আলজিরিয়া, ছিটকে গেল ইরান
FIFA World Cup 2026: ভিএআর ঘিরে বিতর্ক, টানটান ম্যাচে গোলশূন্য ড্র করল পর্তুগাল ও কলম্বিয়া
ভিএআর ঘিরে বিতর্ক, টানটান ম্যাচে গোলশূন্য ড্র করল পর্তুগাল ও কলম্বিয়া
Argentina vs Jordan: ফ্রি কিক থেকে দুরন্ত গোল মেসির, গড়লেন বিশ্বরেকর্ড, জর্ডনকে ৩-১ উড়িয়ে নক আউটে আর্জেন্তিনা
ফ্রি কিক থেকে দুরন্ত গোল মেসির, গড়লেন বিশ্বরেকর্ড, জর্ডনকে ৩-১ উড়িয়ে নক আউটে আর্জেন্তিনা
FIFA World Cup 2026: ইতিহাস গড়লেন কেন, পানামাকে হারাল ইংল্যান্ড, ২৯তম দল হিসাবে নক আউটে পৌঁছল ক্রোয়েশিয়াও
ইতিহাস গড়লেন কেন, পানামাকে হারাল ইংল্যান্ড, ২৯তম দল হিসাবে নক আউটে পৌঁছল ক্রোয়েশিয়াও

ভিডিও

TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
Taratala News: তারাতলা বিপর্যয়ের আজ চতুর্থ দিন, SSKM থেকে ছাড়া পেলেন ৫ জন
Dilip Ghosh: 'পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেওয়ার', কালীর গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের
Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Mahua Moitra: 'যে মহিলা কংগ্রেসের সুদিনে বেরিয়ে এসে ৩৪ বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারেন...', তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
Embed widget