এক্সপ্লোর

কোনও মাঠই আমার কাছে বড় নয়, বললেন আন্দ্রে রাসেল

গতকাল বিরাট কোহলির দলের বিরুদ্ধে ১৩ বলে ৪৮ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটিং তাণ্ডবে চার ওভারে ৬৬ রান তুলে কলকাতা নাইট রাইডার্স ২০৬ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে গেল পাঁচ বল বাকি থাকতেই।

  বেঙ্গালুরু:  এবারের আইপিএলে আরও একটা বিস্ফোরক ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েছেন বিগ ম্যান আন্দ্রে রাসেল।  রাসেলের রুদ্ধশ্বাস পাওয়ার হিটিং নিয়ে  মন্ত্রমু্গ্ধ অনুরাগীরা। গতকাল বিরাট কোহলির দলের বিরুদ্ধে ১৩ বলে ৪৮ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটিং তাণ্ডবে চার ওভারে ৬৬ রান তুলে কলকাতা নাইট রাইডার্স ২০৬ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে গেল পাঁচ বল বাকি থাকতেই। রাসেলের ১৩ বলের ইনিংসে রান নেওয়ার পরিসংখ্যান এ রকম— ০, ১, ০, ০, ৬, ৬, ৬, ১, ৬ ,৬, ৬, ৪, ৬। সাত-সাতটি ছয় ও একটি চার।  এ রকম অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর রাসেল বলেছেন, কোনও মাঠকেই তাঁর যথেষ্ট বড় বলে মনে হয় না। রাসেল বলেছেন, অস্ট্রেলিয়ায় কিছু বড় মাঠ রয়েছে। সেখানেও বল স্ট্যান্ডে পাঠিয়ে অবাক হয়ে যাই।মনে হয়, কোনও মাঠই আমার কাছে বড় নয়।আমি আমার শক্তি ও সক্ষমতায় আস্থা রেখে খেলি। আমার ব্যাটের স্পিড খুব ভালো। এ ব্যাপারেও আমার আস্থা রয়েছে। প্রায় হারা ম্যাচের মোড় ঘুরিয়ে দলকে জয় এনে দেওয়ার পর রাসেল বলেছেন, দলের সহ খেলোয়াড়দের সমর্থন একটা বড় ব্যাপার। আমি ছন্দে রয়েছি এবং তাই নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারছি। রাসেল বলেছেন, তাঁর সাফল্যের বিষয়ে বেশি কথা তিনি বলতে পারেন না। তা মাঠে দেখাতেই পছন্দ করেন। কেকেআরের রান তাড়া করে জয়ের লক্ষ্যর দিকে এগিয়ে যাওয়ার কাজটা ভালোই শুরু  করেছিলেন ক্রিস লিন (৩১ বলে ৪৩),রবিন উথাপ্পা (২৫ বলে ৩৩)এবং নীতীশ রানা (২৩ বলে ৩৭)। শেষপর্যন্ত ডেথ ওভারে রাসেলের সংহারমূর্তি দলকে জয় এনে দেয়। রাসেল বলেছেন, ব্যাট করতে নামার সময় আমি আত্মবিশ্বাসী ছিলাম। পিচ কেমন তা বুঝে নিতে দীনেশ কার্তিক আমাকে কয়েকটা বল দেখে নিতে বলেছিল। আমি ডাগ আউটে বসে ও টিভিতে দেখে একটা ধারণা নিয়েই নেমেছিলেন।২০ বলে ৬৬ রান যখন দরকার হয়, তখন কিন্তু সবদিন তা সম্ভবপর হয় না। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। রাসেল বলেছেন, টি ২০ ক্রিকেটের বৈশিষ্ট্যই হল যে, একটি মাত্র ওভার ম্যাচের রঙ পাল্টে দিতে পারে। তাই আমি হাল ছাড়িনি।  রান অনেকটা বেশি দরকার ছিল।  আমি লড়াই করতে চেয়েছিলাম আর শেষপর্যন্ত আমরা পাঁচ বল বাকি থাকতেই জিতে গেলাম। ক্রিস লিন রাসেলের ব্যাটিং তাণ্ডবে মুগ্ধ। তিনি বলেছেন, রাসেল তো মিলিয়ন ডলার ম্যান। কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ টেনে বের করে আনছে ও।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget