এক্সপ্লোর

IND vs SA: রোহিত-বিরাটহীন ভারতীয় দলকেও এই কারণেই সমীহ করছেন প্রোটিয়া শিবির

IND vs SA 2022: অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে ভারতীয় দলের কাছে এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্রোটিয়া অধিনায়ক রোহিত, বিরাটহীন ভারতীয় দলকেও সমীহ করছেন।

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা ভারত সফরে এসেছে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। তেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে খেলতে নামবে কে এল রাহুলের (K L Rahul) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। রোহিত শর্মা, বিরাট কোহলির মত সিনিয়র ক্রিকেটাররা খেলবেন না সিরিজে। অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে টি-টোয়েন্টি (T20) বিশ্বকাপে নামার আগে ভারতীয় দলের কাছে এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্রোটিয়া অধিনায়ক রোহিত, বিরাটহীন ভারতীয় দলকেও সমীহ করছেন। কিন্তু কেন?

কী বলছেন প্রোটিয়া অধিনায়ক?

এক সাক্ষাৎকারে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, ''একদম নতুন লুকের ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামবে বাভুমা। গত আইপিএলে ভাল খেলা অনেক ক্রিকেটারই আছে, যাঁরা আসন্ন সিরিজে খেলবে। রোহিত-বিরাট সহ আরও অনেক সিনিয়র ক্রিকেটার দলে নেই। তবে আমরা এই ভারতীয় দলকে কখনওই ইন্ডিয়া বি দল হিসেবে দেখতে চাই না। ওরা সবসময় দলগতভাবে খেলে। আমরা টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামব ভারতীয় দলের বিরুদ্ধে। ওদের টিম স্পিরিটটা ভীষণ জোরদার। কখনওই ওদের হালকা ভাবে নেওয়া যাবে না।''

বিশ্বকাপ প্রস্তুতি প্রোটিয়া শিবিরের

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে প্রোটিয়া শিবির বছরের শেষে। কিন্তু তার আগে ভারতের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২ দেশের পরিবেশ একদমই আলাদা। তবুও বাভুমা মনে করছেন যে প্রতিযোগিতামূলক খেলা যত বেশি সম্ভব ততই উন্নতি হবে। তেম্বা বলছেন, ''ভারতের পরিবেশ পরিস্থিতিতি কখনওই অস্ট্রেলিয়ার মত নয়। কিন্তু আমার মনে হয় অস্ট্রেলিয়ার পরিবেশে নামার আগে যতটা বেশি চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়বে দল, ততই ভাল হবে।''

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে নির্বাচকরা বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছেন। তার বদলে কে এল রাহুলের নেতৃত্ব একেবারে তরুণ একটি দল খেলতে নামবে প্রোটিয়াদের বিরুদ্ধে, এমন বলাই যায়। সেই দলে রয়েছেন কুলদীপ। আবার যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোইও রয়েছেন। জাতীয় দলের জার্সিতে একটা সময় ছিল যখন কুলদীপ ও চাহাল মিলে ২ জনেই প্রতিপক্ষের ব্য়াটিং লাইন আপে ভাঙন ধরাতেন। কুল-চা জুটিকে অনেকদিন ধরেই আর একসঙ্গে দেখা যায় না।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Damayanti Sen Missing: শেষ দেখা যায় শ্রীরামপুরে, নিখোঁজ হাওড়ার শ্যুটার দময়ন্তী, সাহায্যের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর
শেষ দেখা যায় শ্রীরামপুরে, নিখোঁজ হাওড়ার শ্যুটার দময়ন্তী, সাহায্যের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর
FIFA World Cup Final: স্পেন-আর্জেন্তিনার বিশ্বকাপ ফাইনালের আগেই নিউ ইয়র্কের বাতাসে 'বিষ', বাড়ছে উদ্বেগ
স্পেন-আর্জেন্তিনার বিশ্বকাপ ফাইনালের আগেই নিউ ইয়র্কের বাতাসে 'বিষ', বাড়ছে উদ্বেগ
Argentina vs Spain: শেষ সাক্ষাতে ৬-১ গোলে আর্জেন্তিনাকে হারায় স্পেন, ফাইনালে এই প্রথম ইউরো ও কোপা সেরার লড়াই
শেষ সাক্ষাতে ৬-১ গোলে আর্জেন্তিনাকে হারায় স্পেন, ফাইনালে এই প্রথম ইউরো ও কোপা সেরার লড়াই
Sourav Ganguly Amit Shah: শাহি-সাক্ষাৎ? কলকাতায় সৌরভ-অমিত শাহ বৈঠকের সম্ভাবনা, কবে-কোথায়?
শাহি-সাক্ষাৎ? কলকাতায় সৌরভ-অমিত শাহ বৈঠকের সম্ভাবনা, কবে-কোথায়?

ভিডিও

Suvendu Adhikari:
Haroa ED Investigation: হাড়োয়ায় ED, উত্তরপ্রদেশ ATS-এর তল্লাশি, প্রচুর টাকা, সোনার হদিশ!
Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget