এক্সপ্লোর

প্রতিপক্ষ নয়, সহযোগীরাই নরসিংহকে হারিয়ে দিল: আইওএ

রিও ডি জেনেইরো: কুস্তিগির নরসিংহ যাদবের চার বছরের নির্বাসনের জন্য তাঁর সতীর্থদেরই দায়ী করল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। নরসিংহ চক্রান্তের শিকার হয়েছেন বলে অভিযোগ করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে আইওএ।   বিশ্ব ডোপ বিরোধী সংস্থার (ওয়াডা) আবেদন মেনে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (ক্যাস) নরসিংহকে নির্বাসিত করার পরে আইওএ সচিব রাজীব মেহতা বলেছেন, ‘ক্যাস-এ-ই শুধু নরসিংহের হার হয়নি, ওর সহযোগীরাও ওকে হারিয়ে দিয়েছে। প্রতিপক্ষরা নরসিংহকে হারাতে পারেনি, যারা চাইছিল না ও অলিম্পিকে যোগ দিক, তারাই ওকে হারিয়ে দিয়েছে।’   ডোপিংয়ের অভিযোগে নরসিংহ চার বছরের জন্য নির্বাসিত হওয়ার পরেও চক্রান্তের তত্ত্বে অনড় আইওএ সচিব। তিনি কারও নাম করতে চাইছেন না। তবে তাঁর দাবি, ‘নিশ্চিতভাবেই নরসিংহর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। ঘটনাক্রম দেখলেই বোঝা যাবে কে চক্রান্ত করেছে। চক্রান্তকারীরা নরসিংহর অলিম্পিকে যোগ দেওয়া আটকে দিতে পেরেছে। এর ফলে দেশের ক্ষতি হয়েছে। তবে আমরা ক্যাস-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারি। নরসিংহর নির্বাসনের মেয়াদ যাতে কমে, সেই চেষ্টা করব।’   গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পাওয়ার পরেই অলিম্পিকে কুস্তির ৭৪ কেজি বিভাগে ভারতের প্রতিনিধি হিসেবে নরসিংহর নাম চূড়ান্ত হয়ে যায়। অলিম্পিকে এই বিভাগে দু বারের পদক জয়ী সুশীল কুমার এই সিদ্ধান্তের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন। কিন্তু সেই মামলায় নরসিংহেরই জয় হয়।   মেহতার দাবি, নরসিংহ মামলায় জেতার কয়েকদিন পরেই সোনিপথের সাই কেন্দ্র থেকে ফোন করে ডোপিংয়ের অভিযোগ করা হয়। এরপরেই নাডা তল্লাশি করে এবং নরসিংহকে দোষী বলা হয়। এই ঘটনা কাকতালীয় হতে পারে না।

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget