এক্সপ্লোর

ক্রিকেট খেলাটাই আসল কথা, পাকিস্তান সামনে পড়লেও আমাদের ভাবনা বদলায় না, বললেন বিরাট

মুম্বই: দুদেশের মধ্যে চলতি সংঘাতের ছায়ায় ৪ জুন বার্মিংহামের এজবাস্টনে ক্রিকেট যুদ্ধে নামছে ভারত, পাকিস্তান। সীমান্তে উত্তেজনার আঁচ কি চ্যাম্পিয়্ন্স ট্রফিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়েও পড়বে, এহেন জল্পনার মধ্যেই ইংল্যান্ড রওনা হওয়ার প্রাক্কালে সাংবাদিক সম্মেলনে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ওই ম্যাচ ঘিরে তৈরি হওয়া উন্মাদনায় তেমন গুরুত্ব দিতে চাইলেন না। ওই ম্যাচটাও আর পাঁচ-দশটা ক্রিকেট ম্যাচের মতোই, বললেন তিনি। পাকিস্তানের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট ম্যাচ খেলা কতটা স্বাভাবিক ব্যাপার, জানতে চাওয়া হলে প্রশ্নকর্তা সাংবাদিককে বিরাট বলেন, আপনি বোধহয় একটা নির্দিষ্ট ভাবনা মাথায় নিয়ে এসেছেন। যা-ই ঘটে চলুক, পূর্ণ সম্মান দিয়েই বলছি, একজন ক্রিকেটার হয়ে আপনি যখন ব্যাট করছেন, তখন বিপরীত প্রান্তে দাঁড়ানো পার্টনারের কথাও মাথায় থাকে না। খেলতে হবে, এটাই আসল কথা। ঠিকই, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দু দেশের সমর্থকদের কাছে উত্তেজনার বারুদে ঠাসা লড়াই, কিন্তু আমাদের কাছে এটা শুধুই ক্রিকেট। আমাদের মাথায় এছাড়া অন্য কোনও চিন্তা আসেই না। এই প্রথম তো আমরা ওদের বিরুদ্ধে খেলছি না। ভারতের হয়ে খেলতে নামলে আমাদের বাড়তি মোটিভেশনের প্রয়োজন হয় না। প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে অভিযানে নামছে ভারত। তারপর ৮ জুন শ্রীলঙ্কা, ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ বিরাট-বাহিনীর। টি-২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপেও বরাবর পাকিস্তানের ওপর প্রাধান্য কায়েম করেছে ভারত। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগিয়ে পাকিস্তান। ২০১৩-র শেষ টুর্নামেন্টে ভারত প্রথম জয় পায় পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবার ভারতকে হারিয়েছে পাকিস্তান।

সেরা শিরোনাম

Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget