এক্সপ্লোর

Australian Open: টমি পলকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচ

Novak Djokovic: প্রথম সেটে টমি কিছুটা লড়াই চালালেও জিততে পারেননি। ৭-৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন জোকার। এরপরের দুটো সেটে যদিও প্রতিপক্ষকে একপ্রকার উড়িয়ে দেন নোভাক।

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। রড লেভার এরিনায় এদিন সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন আমেরিকার টমি পলকে। স্ট্রেট সেটেই জয় পেলেন সার্বিয়ান টেনিস তারকা। খেলার ফল জোকারের পক্ষে ৭-৬, ৬-১, ৬-২। ফাইনালে গ্রিসের স্তেফোনাস সিসিপাসের বিরুদ্ধে খেলতে নামবেন জোকার। এখনও পর্যন্ত সর্বাধিক ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তিনি।

প্রথম সেটে টমি কিছুটা লড়াই চালালেও জিততে পারেননি। ৭-৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন জোকার। এরপরের দুটো সেটে যদিও প্রতিপক্ষকে একপ্রকার উড়িয়ে দেন নোভাক। আগের বার কোভিড টিকা না নেওয়ায় বিতর্কে জড়িয়েছিলেন। যার ফলে টুর্নামেন্টে খেলতেই নামতে পারেননি জোকার। কিন্তু এবার টুর্নামেন্টে জয় পেলে সর্বাধিক ২২ টি গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়বেন। নাদালও এই মুহূর্তে ২২ টি গ্র্যান্ডস্লামের মালিক। 

গ্রিসের স্তেফোনাস সিসিপাস রাশিয়ান কারেন খাচানভের বিরুদ্ধে ৬-৭ (২-৭), ৪-৬, ৭-৬ (৮-৬) ও ৩-৬ ব্যবধানে জয় পান। ৩ ঘণ্টা ২১ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন গ্রিসের টেনিস তারকা। উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেন সিসিপাস। যদিও প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়।  তার পরের বছর এক লাফে পৌঁছে যান সেমিফাইনালে। ২০২০ সালে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেন তিনি। এরপর ২০২১, ২০২২ সালের পর ২০২৩ সালেও টুর্নামেন্টের সেমিতে পৌঁছন গ্রিসের তারকা। 

বিদায় সানিয়ার

গ্র্যান্ডস্ল্যাম জিতে বিদায় জানাতে ব্যর্থ সানিয়া মির্জা (Sania Mirza)। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) মিক্সড ডাবলসের ফাইনালে স্ট্রেট সেটে পরাজিত হন সানিয়া, রোহন বোপান্না (Rohan Bopanna)। ভারতীয় জুটিকে লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোসের ব্রাজিলিয়ান জুটি ৭-৬ (২), ৬-২ স্কোরলাইনে স্ট্রেট সেরে হান। এই পরাজয়ের ফলেই সানিয়া মির্জার গ্র্যান্ড স্ল্যাম সফর শেষ হয়ে গেল। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ভারতীয় টেনিস তারকা।

ম্যাচ শেষে সানিয়া বলেন, 'আমার পেশাদার কেরিয়ারের শুরুটা এখানে মেলবোর্নেই হয়েছিল। ১৮ বছর বয়সে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে স্ল্যামের তৃতীয় রাউন্ডে কোর্টে নেমেছিলাম। অবিশ্বাস্য মনে হলেও, তারপর ১৮ বছর কেটে গিয়েছে। এখানে আমি বহু ফাইনাল খেলেছি এবং বেশ কয়েকটি টুর্নামেন্ট জিতেওছি। বছরের পর বছর আপনাদের সামনে খেলার সৌভাগ্য হয়েছে আমার। রড লেভার এরিনাটা আমার কাছে খুবই স্পেশাল। শেষটা করার জন্য এর থেকে ভাল জায়গা হয় না। আপনাদের সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL Play offs: গিলের সামনে ধোনিকে টেক্কা দেওয়ার সুযোগ, আইপিএল প্লে-অফের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক কি মাহিই?
গিলের সামনে ধোনিকে টেক্কা দেওয়ার সুযোগ, আইপিএল প্লে-অফের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক কি মাহিই?
IPL Play offs: ফাইনালের টিকিট পাকা করার লক্ষ্যে কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি RCB-GT, ইতিহাস কার পক্ষে?
ফাইনালের টিকিট পাকা করার লক্ষ্যে কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি RCB-GT, ইতিহাস কার পক্ষে?
Vaibhav Sooryavanshi: ২৫ বলে সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর, নিজেই বলছে, 'আমার লক্ষ্য টি-টোয়েন্টিতে ২০০'
২৫ বলে সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর, নিজেই বলছে, 'আমার লক্ষ্য টি-টোয়েন্টিতে ২০০'
RCB vs GT: কাল ধর্মশালায় বৃষ্টির আশঙ্কা, আরসিবি-গুজরাত ম্য়াচের ভাগ্য কীভাবে নির্ধারণ হবে?
কাল ধর্মশালায় বৃষ্টির আশঙ্কা, আরসিবি-গুজরাত ম্য়াচের ভাগ্য কীভাবে নির্ধারণ হবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৫.২০২৬)।'বন্দুক দেখিয়ে জমি দখল, তাও ফ্ল্যাট দেয়নি শান্তনু-কামদাররা',বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে অসহায় অশীতিপর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন। পর্ব ১ (২৫.০৫.২০২৬)।বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল যেন 'তাসের ঘর'
Kamduni News: RG Kar-র পর এবার কি কামদুনি ফাইলস খোলার অপেক্ষা? বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে মিলল তেমনই ইঙ্গিত
Chok Bhanga Chota | জনতার দরবারে উপচে পড়া ভিড়। চাকরিহারা তরুণ-তরুণী থেকে জীবন সায়াহ্নে পৌঁছন বৃদ্ধ, কেউ বাদ নেই | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget