এক্সপ্লোর
নিউজিল্যান্ডে পৌঁছল ভারতীয় দল, স্বাগত জানালেন সমর্থকরা

অকল্যান্ড: একদিনের ও টি-২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে পৌঁছল ভারতীয় দল। আজ অকল্যান্ডে পৌঁছন বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনিরা। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান সমর্থকরা। বিসিসিআই-এর পক্ষ থেকে ট্যুইটারে সেই ভিডিও পোস্ট করা হয়েছে।
Hello #TeamIndia. Auckland welcomes you #NZvIND ✈️???????????????????? pic.twitter.com/8ER80bKS5b
— BCCI (@BCCI) January 20, 2019
এবারের নিউজিল্যান্ড সফরে পাঁচটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। প্রথম একদিনের ম্যাচ বুধবার। পরের ম্যাচগুলি যথাক্রমে এ মাসের ২৬, ২৮ ও ৩১ তারিখ এবং শেষ ম্যাচ ৩ ফেব্রুয়ারি। টি-২০ ম্যাচগুলি হবে যথাক্রমে ৬, ৮ ও ১০ ফেব্রুয়ারি। একদিনের ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে সাতটা থেকে এবং টি-২০ ম্যাচগুলি শুরু হবে দুপুর সাড়ে বারোটা থেকে। আরও পড়ুন























