এক্সপ্লোর

Ravindra Jadeja : 'অধিনায়ক না হয়েও নিজেকে তেমনটা ভাবতে তো ক্ষতি নেই' দলে ভূমিকা নিয়ে জাদেজা

ODI World Cup 2023 : বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় এই মুহূর্তে ৯ নম্বরে পৌঁছে গিয়েছেন জাদেজা। ঝুলিতে মোট ১৪ উইকেট।

কলকাতা : ব্যাট হাতে প্রথমে ঝোড়ো ইনিংস, তারপর বল হাতে তাণ্ডব। ইডেন গার্ডেন্সে ভারতের প্রোটিয়া বধের অন্যতম কারিগর রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। মাত্র ৯ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছেন জাড্ডু। মূলত, তাঁর বোলিং দাপটেই মাত্র ৮৩ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়া শিবির। একদিনের ক্রিকেট ইতিহাসে ভারতের কাছে সর্বাধিক ২৪৩ রানের রেকর্ড ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা।

হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে অলরাউন্ডার জাদেজাই কি হয়ে উঠবেন ২০১১ সালের ভারতীয় দলের যুবরাজ সিংহ ? প্রশ্নের মুখে অবশ্য চেনা মেজাজে পাওয়া গেল জাড্ডুকে। সাফ বললেন, জানি অধিনায়ক নই, তবে ভাবতে তো ক্ষতি নেই। প্রোটিয়া বধের পর রবীন্দ্র জাদেজা বলেছেন, 'একেবারে প্রথম দিন থেকেই অধিনায়কের মতো করে ভাবি। জানি দলের ক্যাপ্টেন নই, তাও। অলরাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ৩০-৩৫ রান তোলা ও প্রয়োজনীয় সময়ে বিপক্ষের পার্টনারশিপ ভাঙা আমার আসল কাজ। নিজের পারফরম্যান্সে যাতে দলের সাহায্য হয়, সেই কাজ করার চেষ্টা বরাবর করে থাকি। আর কখনও ফিল্ডিংয়ে হালকা ভাবে নিই। মাঠে ভুল আমারও হতেই পারে। ক্যাচও ফসকাতেই পারে। কিন্তু সেটা যাতে না হয়, সেজন্য সজাগ থাকাটাই আমার কাজ। কখনও সফল হই, কখনও ব্যর্থ, কিন্তু চেষ্টা করি বরাবর সেরাটা দিতে।'

বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় এই মুহূর্তে ৯ নম্বরে পৌঁছে গিয়েছেন জাদেজা। ঝুলিতে মোট ১৪ উইকেট। স্পিন সহায়ক ইডেন দেখেছে তাঁর বোলিং কামাল। বাকি ম্যাচে উইকেট শিকারের সংখ্যা খুব বেশি না হলেও বাড়তি রান গলতে না দিয়ে প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখার কৌশলে বরাবরই জাড্ডুর ওপর আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট। প্রোটিয়া ম্যাচের শেষেও অধিনায়ক রোহিত শর্মার মুখে শোনা গিয়েছে, জাড্ডুর প্রশংসা। পাশাপাশি ফিল্ডার জাদেজা যে বিশ্বের অন্যতম সেরা, তা প্রায় প্রতি ম্যাচেই বুঝিয়ে দেন তিনি।

পাশাপাশি জন্মদিনের মঞ্চে যেখানে বিরাট দুরন্ত শতরানে সচিন তেন্ডুলকারের ৪৯ তম শতরানের নজির ছুঁয়েছেন, শেষপর্বে নেমে ১৫ বলে ৩ টি চার ও ১টি ছয়ের সাহায্যে ঝোড়োঅপরাজিত ২৯ রানের ইনিংসে ভারতের স্কোর ৩২৬ রানে পৌঁছে দেওয়ার কাজটাও করেছিলেন রবীন্দ্র জাদেজা। 

আরও পড়ুন- ৫ উইকেটে প্রথম দশে ঢুকে পড়লেন জাদেজা, সর্বাধিক উইকেট শিকারিদের দৌড়ে শামি-বুমরাহও, তালিকায় কে কোথায় ?

সেরা শিরোনাম

Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget