এক্সপ্লোর

Tokyo Olympics 2020:  টোকিও অলিম্পিক্সে করোনার থাবা, গেমস ভিলেজে মিলল প্রথম কোভিড পজিটিভের খোঁজ 

অলিম্পিক্সের সূচনা হতে আর মাত্র ৬ দিন বাকি

টোকিও: শুরুর আগেই করোনার থাবা অলিম্পিক গেমসে। টোকিও গেমসের প্রথম কোভিড পজিটিভ কেসের খোঁজ মিলল। 

অলিম্পিক্সের সূচনা হতে আর মাত্র ৬ দিন বাকি। গেমস শুরু হওয়ার আগেই করোনা শুরু করে দিল তার দৌড়। অলিম্পিক্স ভিলেজে প্রথম কোভিড পজিটিভ ব্যক্তির খোঁজ মিলল। 

টোকিও অর্গানাইজিং কমিটির মুখপাত্র মাসা তাকায়া বলেন, এটাই ভিলেজের প্রথম পজিটিভ রিপোর্ট। স্ক্রিনিং করার সময় ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। 

গেমস শুরুর ঠিক আগে করোনা সংক্রমণের খবরে বাড়ছে উদ্বেগ। টোকিও গেমস কমিটির সিইও তোশিরো মুটো জানান, বিদেশ থেকে আসা এক অতিথি কোভিড আক্রান্ত হয়েছেন। তিনি গেমস আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও, ওই ব্যক্তির পরিচয় খোলসা করেননি তিনি। 

গত বছর, অর্থাৎ ২০২০ সালে হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক্সের। কিন্তু, মারণ অতিমারীর জন্য তা পুরো এক বছর পিছিয়ে দেওয়া হয়। এবছরও, অত্যন্ত কঠোর বিধিনিষেধ ও সতর্কতা অবলম্বন করে হচ্ছে এই গেমস। 

টোকিও অলিম্পিক গেমসের আয়োজক কমিটির প্রধান সিকো হাসিমোটো বলেন, যে কোনও কোভিড হানাকে রুখতে তৎপর আমরা। যদি কোনও ঘটনা ঘটেও থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নেব। 

২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের অলিম্পিক্স, চলবে ৮ অগাস্ট পর্যন্ত। এবার টোকিও অলিম্পিক্স চলাকালীন স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না কোনও দর্শক। আজ এমনই জানিয়েছেন জাপানের অলিম্পিক্স বিষয়ক মন্ত্রী। 

অলিম্পিক্সের আগে বা গেমস চলাকালীন যাতে করোনা সংক্রমণ না ছড়ায়, সেটা নিশ্চিত করার জন্য আগামী সপ্তাহ থেকে জরুরি অবস্থা জারি করেছে জাপান সরকার। অলিম্পিক্স চলাকালীন জারি থাকবে এই জরুরি অবস্থা। জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, জরুরি অবস্থা জারি থাকবে ২২ অগাস্ট পর্যন্ত। 

জাপানের সাধারণ মানুষের একাংশ এবং চিকিৎসকরা করোনা পরিস্থিতিতে এবারের অলিম্পিক্স আয়োজন না করার পক্ষে মতপ্রকাশ করেছেন। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং স্থানীয় আয়োজকরা গেমস আয়োজনের সিদ্ধান্তে অনড়।

অলিম্পিক্সের আগে যাতে টোকিওর সব রেস্তোরাঁ, পানশালা ও ক্যারাওকে পার্লার বন্ধ রাখা যায়, সেটা নিশ্চিত করার জন্যই জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। 

অলিম্পিক্স চলাকালীন ক্রীড়াপ্রেমীরা যাতে উৎসবে মেতে উঠতে না পারেন এবং পানশালায় ভিড় জমাতে না পারেন, সেটা নিশ্চিত করতে চাইছে জাপান সরকার। সেই কারণেই জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Abhinav Shaw: এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অভিনবের ঐতিহাসিক সোনা জয়, শুভেচ্ছা জানালেন মমতা, শুভেন্দু
এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অভিনবের ঐতিহাসিক সোনা জয়, শুভেচ্ছা জানালেন মমতা, শুভেন্দু
PM Modi on Neeraj Chopra: দোহায় ৯০ মিটারের গণ্ডি পার করেছেন নীরজ, গর্বিত দেশ, বিশেষ বার্তায় কী লিখলেন প্রধানমন্ত্রী মোদি?
দোহায় ৯০ মিটারের গণ্ডি পার করেছেন নীরজ, গর্বিত দেশ, বিশেষ বার্তায় কী লিখলেন প্রধানমন্ত্রী মোদি?
Neeraj Chopra: বিয়েতে পণ নিয়েছেন নীরজ চোপড়া! টাকার পরিমাণ শুনে বিস্মিত সকলেই
বিয়েতে পণ নিয়েছেন নীরজ চোপড়া! টাকার পরিমাণ শুনে বিস্মিত সকলেই

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget