এক্সপ্লোর

Ostader Maar: ডাবল সেঞ্চুরি করে উঠে লক্ষ্মণ বলেছিলেন, এত নেতিয়ে পড়া অস্ট্রেলিয়া দেখেননি

Ind vs Aus: দলের অধিনায়কের নাম বিশ্বকাপজয়ী পন্টিং। কিন্তু কোথায় সেই ঔদ্ধত্য আর আগ্রাসন? বরং এ যেন কেমন নেতিয়ে পড়া মনোভাব।

কলকাতা: রিকি পন্টিং (Ricky Ponting) মানেই কলার তোলা ঔদ্ধত্য। কখনও চিউয়িং গাম চিবোতে চিবোতে, কখনও আগ্রাসী স্লেজিংয়ে প্রতিপক্ষ শিবিরকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেওয়ার কৌশল। কারণ, পন্টিংয়ের অস্ট্রেলিয়া বিশ্বাস করত যে, মাঠে নামার আগেই প্রতিপক্ষ শিবিরে হানা দাও। মানসিকভাবে ম্যাচের আগেই দুমড়ে মুচড়ে দাও প্রতিদ্বন্দ্বীদের।

অথচ এ কোন অস্ট্রেলিয়া! দলের অধিনায়কের নাম বিশ্বকাপজয়ী পন্টিং। কিন্তু কোথায় সেই ঔদ্ধত্য আর আগ্রাসন? বরং এ যেন কেমন নেতিয়ে পড়া মনোভাব। এই অস্ট্রেলিয়াকে দেখে চমকে উঠেছিলেন ভি ভি এস লক্ষ্মণ (VVS Laxman)। দিল্লিতে ফিরোজ শাহ কোটলায় ডাবল সেঞ্চুরি করার পর লক্ষ্মণ উপলব্ধি করেন যে, তিনি তো ঢের অজি দলকে সামলেছেন। কিন্তু এরকম নেতিয়ে পড়া অস্ট্রেলিয়া তো কখনও দেখেননি!

অস্ট্রেলিয়ার সঙ্গে বরাবরই 'মধুর' সম্পর্ক লক্ষ্মণের। অজিদের দেখলেই যেন জ্বলে উঠতেন। নিজের সেরাটা বার করে আনতেন বিশ্বের সেরা দলের বিরুদ্ধে।

সাল ২০০৮। ভারত সফরে এসেছে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। আর কে নেই সেই দলে? ম্যাথু হেডেন, সাইমন কাটিচ, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, ব্রেট লি, মিচেল জনসন। বেঙ্গালুরুতে চার টেস্ট ম্যাচের সিরিজের প্রথমটি ড্র। দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে অনিল কুম্বলের ভারত। তৃতীয় টেস্ট ফিরোজ শাহ কোটলায়।

আর সেই ম্যাচে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে ভারত। সেখান থেকে ইনিংসের হাল ধরেন গৌতম গম্ভীর ও লক্ষ্মণ। দুজনই ডাবল সেঞ্চুরি করেন। ব্রেট লি, মিচেল জনসনদের বোলিং আক্রমণকে সেদিন সাধারণের স্তরে নামিয়ে এনেছিলেন লক্ষ্মণ। অপরাজিত ২০০ রান করার ফাঁকে মেরেছিলেন ২৩টি বাউন্ডারি। ৬১৩/৭ তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল ভারত। সেই সঙ্গে কার্যত ঠিক হয়ে গিয়েছিল, আর যাই হোক, অলৌকিক কিছু না হলে সেই ম্যাচে ভারত হারবে না।

হারেওনি। ম্যাচ ড্র হয়েছিল। আর চতুর্থ টেস্টে জিতেছিল ভারত। সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে। সেই সিরিজের পর লক্ষ্মণ বলেছিলেন, 'সেই সিরিজের শুরু থেকেই রক্ষণের খোলসে নিজেদের ঢুকিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক বলছে ওরা আন্ডারডগ, তাতেই গোটা দল যেন নেতিয়ে পড়েছিল। অন্যদিকে আমাদের অধিনায়ক অনিল কুম্বলে ভীষণ ইতিবাচক ছিল। ওদের অধিনায়ক পন্টিং তো নিজেদের দল নয়, আমাদের নিয়েই বেশি চিন্তিত হয়ে পড়েছিল।'

আরও পড়ুন: ডিআরএসে নো বল! আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন হতবাক কোহলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget