এক্সপ্লোর

এবার পাল্টা আইপিএলের সম্প্রচার বন্ধ করল পাকিস্তান

নয়াদিল্লি: পুলওয়ামায় নারকীয় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছিল। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-র সম্প্রচার বন্ধের পথে হাঁটল পাকিস্তান। পাক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ কথা জানিয়েছেন। পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর প্রতিবাদে ভারতে পিএসএলের সম্প্রচারকারী সংস্থা ডিস্পোর্টস সম্প্রচার বন্ধ করে দিয়েছিল। ভারতীয় কোম্পানি আইএমজি রিলায়েন্স পিএসএলের টেলিভিশন কভারেজ চুক্তি থেকে সরে এসেছিল। এরফলে পাকিস্তানের টি ২০ লিগ আয়োজক সংস্থাকে টুর্নামেন্টের মাঝপথেই নতুন করে প্রোডাকশন কোম্পানি খুঁজে নিতে হয়েছিল। ফাওয়াদ চৌধুরী পাল্টা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে বলেছেন, পিএসএলের সময় ভারতীয় কোম্পানি ও সরকার  পাক ক্রিকেট নিয়ে যে আচরণ করেছিল, তার পরিপ্রক্ষিতে পাকিস্তানে আইপিএলের সম্প্রচার বরদাস্ত করা হবে না। চৌধুরী ভারতীয় দলের বিরুদ্ধেও ক্রিকেটের রাজনীতিকরণের অভিযোগ করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিগত সিরিজের তৃতীয় ম্যাচে পুলওয়ামায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেটাররা বিশেষ সামরিক টুপি পরেছিলেন। বিষয়টি নিয়ে পাক ক্রিকেট বোর্ড আইসিসি-র দ্বারস্থ হয়েছিল। কিন্তু তাদের বক্তব্য আইসিসি-র কাছে ধোপে টেকেনি। আইসিসি সাফ জানিয়ে দিয়েছিল যে, ভারতীয় প্লেয়ারদের সেনা টুপি পরার আগে বিসিসিআই আইসিসি-র অনুমতি নিয়েছিল। কিন্তু এরপরও অভিযোগ থেকে হঠতে নারাজ চৌধুরী। পাক মন্ত্রীর দাবি, তাঁরা ক্রিকেট থেকে রাজনীতিকে আলাদা রেখেছেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা সেনার টুপি পরেছিলেন। কিন্তু এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। চৌধুরী বলেছেন, পাকিস্তানে দেখানো না হলে তা আইপিএল ও ভারতীয় ক্রিকেটের লোকসান হবে বলে তিনি মনে করেন। পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটের সুপারপাওয়ার বলেও দাবি করেছেন মন্ত্রী। আগামীকাল শনিবার থেকে দ্বাদশ আইপিএলের শুরু। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget