এক্সপ্লোর

ভারতের কাছে হেরেছে, কাল দক্ষিণ আফ্রিকার কাছে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে পাকিস্তান

বার্মিহাম: চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ছিন্নভিন্ন হয়েছে পাকিস্তান। এবার টুর্নামেন্টে তাদের টিকে থাকার লড়াই। সেই লড়াইটা এই পাক দলের কাছে যথেষ্ট কঠিন। আগামীকাল তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারিয়ে মনোবলের তুঙ্গে থাকা দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ানদের কাছে হারলেই লাহৌর যাওয়ার টিকিট কেটে নিতে হতে পারে সরফরাজদের। ভারতের বিরুদ্ধে ম্যাচে পাক ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। এই অবস্থায় একদিনের দলের ক্রমতালিকায় শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকাকে আটকাতে পাক ব্যাটসম্যানদের অসাধ্য সাধন করতে হবে। ভারতের পেস বোলিংয়ের সামনে দুরমুশ হয়ে যাওয়া পাক ব্যাটিং অর্ডার এমনিতেই চাপে রয়েছে। এরওপর প্রোটিয়া পেস ব্যাটারি সামলানো তাদের পক্ষে যে কঠিন হবে, তা সহজেই অনুমান করা যায়। তরুণ পেসার কাসিগো রাবাদার সঙ্গে রয়েছেন অভিজ্ঞ মর্নি মর্কেল ও ওয়েন পার্নেল। এরওপর রয়েছে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং অর্ডার। হামিস আমলা, ফাফ ডুপ্লেসি, এবি ডিভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানরা একাই যে কোনও বোলিং অ্যাটাককে ধরাশায়ী করার ক্ষমতা রাখেন ভারতীয় ব্যাটসম্যানদের তাণ্ডবে এজবাস্টনে কার্যত দিশেহারা দেখিয়েছিল পাক বোলারদের। গোদের ওপর বিষফোঁড়া। পেসার ওয়াহাব রিয়াজ চোটের জন্য টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। কিন্তু ক্রিকেট বিশ্বে পাকিস্তানকে আপপ্রেডিক্টেবল বলা হয়। যে কোনও মুহুর্তে অঘটনা ঘটাতে পারে তারা। খাতায়-কলমে ও পারফরম্যান্সের বিচারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্ডারডগ হিসেবে মাঠে নামলেও আপাতত অঘটনের দিকেই তাকিয়ে পাক সমর্থকরা। গ্রুপ এ থেকে টুর্নামেন্টে পরের ধাপে যাওয়ার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও ভারতকেই এগিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাকিস্তান হিসেব-অঙ্ক উল্টে দিতে পারে কিনা, তার জবাব মিলবে আগামীকাল।

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
FIFA World Cup 2026: স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালপূর্বেই বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেলজিয়াম তারকা
স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালপূর্বেই বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেলজিয়াম তারকা
FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
FIFA World Cup 2026: মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা

ভিডিও

Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget