এক্সপ্লোর

তিন বছরের জন্য নির্বাসিত উমর আকমল, জানাল পাক ক্রিকেট বোর্ড

সমস্ত ধরনের ক্রিকেট থেকে তিন বছরের নির্বাসনের সাজা বিতর্কিত পাক ব্যাটসম্যান উমর আকমলের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোর ঘটনায় দায় স্বীকার করেন আকমল।

করািচ: সমস্ত ধরনের ক্রিকেট থেকে তিন বছরের নির্বাসনের সাজা বিতর্কিত পাক ব্যাটসম্যান উমর আকমলের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোর ঘটনায় দায় স্বীকার করেন আকমল। এরপরই তাঁকে তিন বছরের নির্বাসনের সাজা দেন শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল-ই-মিরান চৌহান। গত ২০ ফেব্রুয়ারি থেকে উমরের সাজা কার্যকর হয়েছে। দুর্নীতি দমন বিধি অনুসারে বোর্ড তাকে সাময়িকভাবে সাসপেন্ড করেছিল। ওই বিধি অনুসারে, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে অবশ্যই তা জানাতে হবে। পিসিবি-তে সংক্ষিপ্ত শুনানির পর শৃঙ্খলারক্ষা কমিটি তাদের সিদ্ধান্তের কথা ঘোষণা করে। ২০০৯-এ প্রথম টেস্টেই সেঞ্চুরি করে সাড়া ফেলেছিলেন উমর। কিন্তু সমগ্র কেরিয়ারে বারেবারেই শৃঙ্খলাভঙ্গজনিত সমস্যার মুখোমুখি হতে হয় তাঁকে। ফলে তাঁকে এর আগেও নির্বাসন ও জরিমানার মতো সাজা ভুগতে হয়েছে। ২০১৪-তে সিগন্যাল না মেনে গাড়ি চালানোর জন্য তাঁকে থামালে উমর এক ট্রাফিক কর্মীর সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। এজন্য তাঁকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের হয়ে শেষবার গত বছর উমর খেলেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টি ২- ম্যাচে। দুই ম্যাচেই প্রথম বলেই আউট হন তিনি। পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ একদিনের ম্যাচ ও ৮৪ টি ২০ ম্যাচ খেলেছেন উমর।

সেরা শিরোনাম

Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
India vs Japan: ক্রিকেট মাঠে ভারত বনাম জাপান! ঐতিহাসিক ম্যাচের ঘোষণা, কবে-কোথায় হবে খেলা?
ক্রিকেট মাঠে ভারত বনাম জাপান! ঐতিহাসিক ম্যাচের ঘোষণা, কবে-কোথায় হবে খেলা?
Hardik Pandya: একগুচ্ছ জওয়ানদের মাঝে হাসিমুখে পোজ়, ভাইরাল হার্দিক পাণ্ড্যর নতুন ছবি
একগুচ্ছ জওয়ানদের মাঝে হাসিমুখে পোজ়, ভাইরাল হার্দিক পাণ্ড্যর নতুন ছবি
Vaibhav Sooryavanshi: সচিনের পথ অনুসরণ করার পরামর্শ, বৈভবের ভবিষ্যতের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ বিসিসিআইয়ের
সচিনের পথ অনুসরণ করার পরামর্শ, বৈভবের ভবিষ্যতের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ বিসিসিআইয়ের

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
Home Buying Plan: বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
News Update: বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Best Mutual Funds : ১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
Embed widget