এক্সপ্লোর

ডোপ পরীক্ষায় ব্যর্থ পাক ওপেনার আহমেদ শাহজাদ, হতে পারে ৪ বছরের নির্বাসন

লাহৌর: ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। মঙ্গলবার পাক ক্রিকেট বোর্ডের তরফে এই খবর জানানো হয়েছে। এর ফলে, চার বছর পর্যন্ত নির্বাসিত হতে পারেন এই ক্রিকেটার বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত এপ্রিলে ঘরোয়া প্রতিযোগিতা চলাকালীন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের ডোপ পরীক্ষা করা হয়েছিল। সম্প্রতি, তার রিপোর্ট এসেছে। তাতে শেহজাদের নমুনায় নিষিদ্ধ পদার্থ মিলেছে।

গত বছরের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই টেস্ট দল থেকে বাদ পড়েন শেহজাদ। এমনকী, গত অক্টোবর মাস থেকে একটিও একদিনের আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি এই ক্রিকেটারকে।

গতমাসে দেশের হয়ে দুটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলেছিলেন শেহজাদ। রান করেছিলেন যথাক্রমে ১৪ ও ২৪। কিন্তু, জিম্বাবোয়তে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলেননি।

প্রসঙ্গত, অতীতে ডোপ পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন পাকিস্তানের একাধিক ক্রিকেটার। এর আগে, ২০০৬ সালে দুই পাক বোলার শোয়েব আখতার ও মহম্মদ আসিফও ডোপিংয়ের দায়ে ধরা পড়েছিলেন।

কিন্তু, সেই সময় আইসিসি-র নিয়ম এখনকার মতো কঠোর না হওয়ায়, তাঁরা ছাড় পেয়ে যান। দুই ক্রিকেটারের ডোপ-পরীক্ষা স্থগিত করে দেয় ট্রাইব্যুনাল।

পরবর্তীকালে, ২০১৫ সালে নিয়ম বদলের ফলে, পাক স্পিনার রাজা হাসানকে ডোপিংয়ের দায়ে ২ বছরের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়। এর পাশাপাশি, দুই পাক স্পিনার – ইয়াসির শাহ ও আব্দুর রহমানও সাময়িক নিষেধাজ্ঞার সম্মুখীন হন। সেই তালিকায় নতুন সংযোজন আহমেদ শাহজাদ।

 

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: প্রথমবার নক আউটে পৌঁছেই প্রথম জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্তিনার সামনে সালার মিশর
প্রথমবার নক আউটে পৌঁছেই প্রথম জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্তিনার সামনে সালার মিশর
FIFA World Cup 2026: টানটান ম্যাচে আরিয়াসের গোলে ১২ বছর পর বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-তে কলম্বিয়া
FIFA World Cup 2026: টানটান ম্যাচে আরিয়াসের গোলে ১২ বছর পর বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-তে কলম্বিয়া
FIFA World Cup 2026: চোট ধাক্কা কাটিয়ে ব্রাজিলের অনুশীলনে উপস্থিত রাফিনহা, নরওয়ে ম্যাচে খেলবেন তারকা ফরোয়ার্ড?
চোট ধাক্কা কাটিয়ে ব্রাজিলের অনুশীলনে উপস্থিত রাফিনহা, নরওয়ে ম্যাচে খেলবেন তারকা ফরোয়ার্ড?
Argentina vs Cabo Verde: মেসি-ম্যাজিকের পরেও কেপ ভার্দের রূপকথার লড়াই, থ্রিলার জিতে মিশরের সামনে আর্জেন্তিনা
মেসি-ম্যাজিকের পরেও কেপ ভার্দের রূপকথার লড়াই, থ্রিলার জিতে মিশরের সামনে আর্জেন্তিনা

ভিডিও

Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget