এক্সপ্লোর

ঋষভ পন্থ আরেক গিলক্রিস্ট, ধোনিকে সেঞ্চুরিতে ছাপিয়ে যাবে, বললেন পন্টিং

সিডনি: সিডনি টেস্টে তাঁর বিধ্বংসী অপরাজিত ১৫৯ রানের ইনিংস দেখে ঋষভ পন্থকে অ্যাডাম গিলক্রিস্টের পাশে বসালেন উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক রিকি পন্টিং। আইপিএলে দিল্লির ফ্র্যাঞ্চাইসিতে থাকাকালে ঋষভকে খুব কাছ থেকে দেখেছিলেন পন্টিং। ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যানের প্রশংসা করে আজ বলেছেন, ও সত্যিকারের একটি প্রতিভা, অবিশ্বাস্য ভাল বল হিট করতে পারে। খেলাটা সম্পর্কে সম্যক ধারণাও আছে ওর। ওকে দিল্লির হয়ে কিছুদিন কোচিং করানোর সুযোগ হয়েছিল। কিপিং নিয়ে আরও খাটতে হবে ওকে, আরও ভাল ব্যাটসম্যানে পরিণত হবে ও। কমেন্ট্রি বক্সে ওকে নিয়ে আলোচনা হয় আমাদের, ও গিলক্রিস্ট ধাঁচের প্লেয়ার। গিলক্রিস্ট ৯৬টি টেস্ট খেলে ৪৭.৬ গড়ে ৫৫৭০ রান করেছেন। ২৮৭টি একদিনের ম্যাচেও খেলেছেন অস্ট্রেলিয়ার প্রবাদপ্রতিম উইকেটকিপার–ব্যাটসম্যান। ৯৬১৯ রান করেছেন, গড় ছিল ৩৫.৮৯। গতকাল অস্ট্রেলিয়ার মাটিতে একমাত্র ভারতীয় উইকেটরক্ষক হিসাবে শতরানের মালিক হন পন্থ। মহেন্দ্র সিংহ ধোনির ১৩ বছরের পুরানো রেকর্ড ভেঙে সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রহকারী ভারতীয় উইকেটরক্ষকও হন তিনি। ২০০৬ এ ধোনি পাকিস্তানের বিরুদ্ধে ১৪৮ রান করেছিলেন। পন্টিং এও বলেছেন, আমরা সবসময় ধোনির কথা বলি, ভারতীয় ক্রিকেটে ওর প্রভাব নিয়ে আলোচনা হয়। ভারতের হয়ে অনেক টেস্ট খেলেও ওর মাত্র ৬টি সেঞ্চুরি। এই ছেলেটা ওর চেয়ে অনেক বেশি শতরান করবে। এর মধ্যেই ওর টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল, কয়েকটা ৯০-এর ঘরেও রান আছে। ভারতের হয়ে প্রচুর টেস্ট খেলতে পারে। বয়স মোটে ২১, নবম টেস্ট খেলে ফেলল। স্বয়ং গিলক্রিস্টও পন্থে মুগ্ধ হয়ে বলেছেন, সুন্দর একটি ইনিংস খেলল। হয়তো আমাদের সবার প্রত্যাশা ছিল, প্রথম বল থেকেও ও পেটাবে, কিন্তু ও দেখাল, ইনিংস গড়তেও জানে, তারপর শেষের দিকে খোলস ছেড়ে বেরিয়ে স্বাধীন ভাবে খেলল। দারুণ আনন্দ দিয়েছে। ও সেই ক্রিকেটার যার দিকে খুশি হয়ে তাকিয়ে থাকব। পন্থের মধ্যে সফল ক্রিকেটার হওয়ার মেধা, ভিত আছে বলেও মনে করেন তিনি। গিলক্রিস্ট বলেছেন, ব্যাটে চমক দেখালেও দ্বিতীয় দিনের শেষে মহম্মদ সামির বলে উসমান খাজার ক্যাচ ফেলে দেওয়ায় পন্থের উইকেটকিপিং সবসময় ভাল হচ্ছে না। তবে তিনি ভুল থেকে শিক্ষা নিয়ে ভরসাযোগ্য উইকেটরক্ষক হয়ে উঠবেন বলে বিশ্বাস গিলক্রিস্টের।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget