এক্সপ্লোর

ঋষভ পন্ত ভবিষ্যতের সম্পদ: সৌরভ

কলকাতা: ডাউনআন্ডারে ভারতীয় দলের ঐতিহাসিক সিরিজ জয়ের পর উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে ভারতীয় ক্রিকেট মহল। দলের ক্রিকেটারদের থেকে শুরু করে সমর্থক ও প্রাক্তন ক্রিকেটাররা অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে সিরিজ জয়ের আনন্দ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সিরিজ জয়ের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে বলেছেন, উইকেটরক্ষক ঋষভ পন্ত ভবিষ্যতের সম্পদ। ২০১৮-র আগস্টে টেস্টে অভিষেকের পর থেকে ২১ বছরের ঋষভ ক্রমশ নিজেকে মেলে ধরেছেন। কয়েকমাসের মধ্যেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছেন।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সাত ইনিংসে ৩৫০ রান করেছেন। চেতেশ্বর পূজারার পর সিরিজে তিনিই সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান। উইকেটরক্ষক হিসেবেও নজির গড়েছেন তিনি। ভারতীয় উইকেটরক্ষক হিসেবে সর্বাধিক কোনও সিরিজে সর্বাধিক ২০ টি ক্যাচ ধরার নজির গড়েছেন তিনি। সৌরভ বলেছেন, ভবিষ্যতে ভারতের একজন দুরন্ত ক্রিকেটার হয়ে উঠবে ঋষভ। বিগত দুটি সিরিজে খুব ভালো খেলেছে ও । ভবিষ্যতেও উজ্জ্বল ভূমিকা নেবে ও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট বৃষ্টির জন্য ড্র হল। সিরিজে আগেই ২-১ এগিয়ে ছিল ভারত।সেই সূত্রে ভারতই সিরিজ জিতল। চতুর্থ টেস্টের রাশও ছিল ভারতের হাতে। যখন ম্যাচের সমাপ্তি ঘোষণা হয়, তখন দ্বিতীয় ইনিংসে ফলো অন করতে নেমে ভারতের থেকে ৩১৬ রানে পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া। ভারতীয় দলের সাফল্য সম্পর্ক প্রতিক্রিয়া জানাতে গিয়ে সৌরভ বলেছেন, এটা দুর্দান্ত জয়। ওরা পুরো সিরিজটাই দুরন্ত খেলেছে। ব্যাটিংটাও ক্লিক করে গিয়েছিল। ওবার ৪০০-৬০০ রান করেছে। এটাই সাফল্যের মূলমন্ত্র। চেতেশ্বর পূজারা ও পেসার জসপ্রিত বুমরার বিশেষভাবে প্রশংসা করেছেন প্রাক্তন অধিনায়ক। তিনি বলেছেন, ওরা অসাধারণ পারফর্ম করেছে। এই জয়ের পিছনে ওদের অবদান অনেকটাই। ২০০৩-০৪ এ অস্ট্রেলিয়ায় সিরিজ ১-১ ড্র করেছিল সৌরভের দল। সেই দলের সঙ্গে কোহলির দলের কোনও তুলনায় যেতে রাজি হননি সৌরভ। তিনি বলেছেন, আমি কখনও তুলনা করিনি। তাই এই প্রশ্নের উত্তর দিতে পারব না।

সেরা শিরোনাম

Asian Games 2026: বৃষ্টিই কি ম্য়াচে ফের তাল কাটবে? কখন, কোথায় দেখবেন এশিয়ান গেমসের ফাইনালে শ্রেয়সদের লড়াই?
বৃষ্টিই কি ম্য়াচে ফের তাল কাটবে? কখন, কোথায় দেখবেন এশিয়ান গেমসের ফাইনালে শ্রেয়সদের লড়াই?
ICC T20I Ranking: টি টোয়েন্টি ক্রমতালিকায় বিরাট উন্নতি, রেকর্ড গড়ে অজি পেসারকে টেক্কা দিলেন শ্রী চরণি
টি টোয়েন্টি ক্রমতালিকায় বিরাট উন্নতি, রেকর্ড গড়ে অজি পেসারকে টেক্কা দিলেন শ্রী চরণি
Asian Games 2026: শেষবেলায় বড় সাফল্য, এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জয় ভারতের
শেষবেলায় বড় সাফল্য, এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জয় ভারতের
Asian Games 2026: ফের সোনা জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর ভারত, এশিয়ান গেমসের সেমিফাইনালে শ্রেয়সরা কাদের মুখোমুখি হবেন?
ফের সোনা জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর ভারত, এশিয়ান গেমসের সেমিফাইনালে শ্রেয়সরা কাদের মুখোমুখি হবেন?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget