এক্সপ্লোর

‘এক্স ফ্যাক্টর হতে পারত’, ঋষভ বিশ্বকাপ দলে নেই দেখে হতাশ পন্টিং

রিকি পন্টিং আশাবাদী, ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন মণ্ডলীর এই সিদ্ধান্ত শাপে বর হবে দিল্লির। আইপিএলের একেবারে মাঝামাঝি সময়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়ে যাওয়ায় প্রতিযোগিতায় আরও বেশি মনোনিবেশ করবে ঋষভ।

নয়াদিল্লি: ২১ বছরের ঋষভ পন্থের সুযোগ হয়নি। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ৩৩ বছরের দীনেশ কার্তিক। বিশ্বকাপের দল নির্বাচনের পর প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়েছেন দিল্লির তরুণের পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে  তামিলনাড়ুর ক্রিকেটারকে রাখার একটাই কারণ, ‘অভিজ্ঞতা’। ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার এবং বহু বড় ম্যাচে খেলার অভিজ্ঞতাই দীনেশকে ঋষভের থেকে এগিয়ে রেখেছে। তাই মাত্র ৫টি ওয়ানডে খেলা ঋষভের পরিবর্তে কার্তিককেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আর ভারতীয় নির্বাচনমণ্ডলীর এমন সিদ্ধান্তেই রীতিমতো হতাশ অস্ট্রেলীয় কিংবদন্তি রিকি পন্টিং। কেন ঋষভ পন্থকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হল না, কিছুতেই মাথায় ঢুকছে না আইপিএলের দিল্লি দলের হেড কোচের। তাঁর কথায়, ঋষভ পন্থ ভারতীয় দলে এক্স ফ্যাক্টর হতে পারত। নম্বর চার বা পাঁচ, যে জায়গাতেই খেলানো হোক না কেন, ঋষভ বিপক্ষ দলের সঙ্গে ভারতীয় দলের ফারাক গড়ে দেওয়ার ক্ষমতা রাখে।

সোমবার বিশ্বকাপের দল ঘোষণার পর সেদিন রাতেই ঋষভের সঙ্গে কথা বলেন পন্টিং। তিনি জানান, “বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে স্বাভাবিক ভাবেই ঋষভ কিছুটা হলেও নিরাশ। তবে ও বিষয়টি স্বাভাবিক ভাবেই দেখছে। দলে থাকতে পারলে খুশিই হত। আমি মনে করি, ওর যা প্রতিভা রয়েছে তাতে কেরিয়ার শেষ হতে হতে অন্তত ৩টি বিশ্বকাপ খেলা উচিত ঋষভের।”

তবে রিকি পন্টিং আশাবাদী, ভারতীয় ক্রিকেট দলের নির্বাচনমণ্ডলীর এই সিদ্ধান্ত শাপে বর হবে দিল্লির। আইপিএলের একেবারে মাঝামাঝি সময়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়ে যাওয়ায় প্রতিযোগিতায় আরও বেশি মনোনিবেশ করবে ঋষভ। দিল্লির এই তরুণ আরও আরও রান করবে বলেই আশা প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের  অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং।

সেরা শিরোনাম

Lionel Messi: জর্ডনের বিরুদ্ধে খেলবেন না মেসি? আর্জেন্তিনার শেষ গ্রুপ পর্বের ম্য়াচের আগে কী জানালেন স্কালোনি?
জর্ডনের বিরুদ্ধে খেলবেন না মেসি? আর্জেন্তিনার শেষ গ্রুপ পর্বের ম্য়াচের আগে কী জানালেন স্কালোনি?
FIFA World Cup 2026: মিশরের সঙ্গে ড্র করেও নক আউটে পৌঁছনোর দৌড়ে ইরান, প্রথম ম্যাচ জিতেই পরের রাউন্ডে বেলজিয়াম
মিশরের সঙ্গে ড্র করেও নক আউটে পৌঁছনোর দৌড়ে ইরান, প্রথম ম্যাচ জিতেই পরের রাউন্ডে বেলজিয়াম
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: মাঠে নামার আগেই নক আউটে ইংল্যান্ড, পর্তুগাল, জানা গেল মেসিদের রাউন্ড অফ ৩২-র প্রতিপক্ষ
মাঠে নামার আগেই নক আউটে ইংল্যান্ড, পর্তুগাল, জানা গেল মেসিদের রাউন্ড অফ ৩২-র প্রতিপক্ষ

ভিডিও

TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
Taratala News: তারাতলা বিপর্যয়ের আজ চতুর্থ দিন, SSKM থেকে ছাড়া পেলেন ৫ জন
Dilip Ghosh: 'পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেওয়ার', কালীর গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের
Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Metro : কালীঘাটের পর বেলগাছিয়া মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
কালীঘাটের পর বেলগাছিয়া মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
Lionel Messi: জর্ডনের বিরুদ্ধে খেলবেন না মেসি? আর্জেন্তিনার শেষ গ্রুপ পর্বের ম্য়াচের আগে কী জানালেন স্কালোনি?
জর্ডনের বিরুদ্ধে খেলবেন না মেসি? আর্জেন্তিনার শেষ গ্রুপ পর্বের ম্য়াচের আগে কী জানালেন স্কালোনি?
Rule Of 114: টাকা কতদিনে ৩ গুণ হবে? 'রুল অব ১১৪' আপনাকে বলে দেবে সঠিক হিসাব
টাকা কতদিনে ৩ গুণ হবে? 'রুল অব ১১৪' আপনাকে বলে দেবে সঠিক হিসাব
Volkswagen layoffs : ১ লক্ষ লোকের চাকরি যাবে ! ৪টি কারখানা বন্ধের পরিকল্পনা এই কোম্পানির, ভারতে কী হবে ?
১ লক্ষ লোকের চাকরি যাবে ! ৪টি কারখানা বন্ধের পরিকল্পনা এই কোম্পানির, ভারতে কী হবে ?
Petrol-Diesel Price : এই দেশে প্রতি লিটার পেট্রোলের দাম মাত্র ২ টাকা ! অবাক হচ্ছেন ?
এই দেশে প্রতি লিটার পেট্রোলের দাম মাত্র ২ টাকা ! অবাক হচ্ছেন ?
Humayun Kabir: 'আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না', হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
'আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না', হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
Full Moon in the Sky: পূর্ণিমায় রাতের আকাশে ‘স্ট্রবেরি মুন’, সোমবার দেখতে পাবেন, ২০২৬ কেন গুরুত্বপূর্ণ জানুন
পূর্ণিমায় রাতের আকাশে ‘স্ট্রবেরি মুন’, সোমবার দেখতে পাবেন, ২০২৬ কেন গুরুত্বপূর্ণ জানুন
Ketan Agarwal Murder: মেঘালয়ে মধুচন্দ্রিমায় স্বামীকে পাহাড় থেকে ফেলে হত্যা ! অভিযুক্ত সোনম রঘুবংশী এখন কোথায়?
'সোনমের জামিনই সিয়াকে উৎসাহ দিয়েছে', দাবি রাজা রঘুবংশীর মায়ের
Embed widget