এক্সপ্লোর

Paris Olympics 2024: কুস্তিতে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন নিশা দাহিয়ার

Paris Olympics: ইস্তাম্বুলে ওয়ার্ল্ড রেসলিং অলিম্পিক্স কোয়ালিফায়ারের সেমিফাইনালে ৬৮ কেজি বিভাগে রোমানিয়ার আলেকজান্দ্রা অ্যাঙ্গেলকে হারিয়ে প্যারিস অলিম্পিক্সের টিকিট অর্জন করেছেন নিশা।

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) যোগ্যতা অর্জন করলেন ভারতের মহিলা কুস্তিগীর নিশা দাহিয়া (Nisha Dahiya)। ইস্তাম্বুলে আয়োজিত ওয়ার্ল্ড রেসলিং অলিম্পিক্স কোয়ালিফায়ার (World Wrestling Qualifier) ৬৮ কেজি ফ্রি স্টাইল ক্যাটাগরিতে জয়ের পরই অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করেন তিনি। এই নিয়ে পঞ্চম ভারতীয় কুস্তিগীর অলিম্পিক্সের নামার যোগ্যতা অর্জন করলেন। 

ইস্তাম্বুলে ওয়ার্ল্ড রেসলিং অলিম্পিক্স কোয়ালিফায়ারের সেমিফাইনালে ৬৮ কেজি বিভাগে রোমানিয়ার আলেকজান্দ্রা অ্যাঙ্গেলকে হারিয়ে প্যারিস অলিম্পিক্সের টিকিট অর্জন করেছেন নিশা। গ্রিকো-রোমান ক্যাটাগরিতে যদিও কোনও ভারতীয় কুস্তিগীর অলিম্পিক্সের টিকিট অর্জন করতে পারেননি। তবে তার মধ্যেই উজ্জ্বল নিশাল। তিনি অনূর্ধ্ব ২৩ বয়সভিত্তিক টুর্নামেন্টে বিশ্বমঞ্চে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন নিশা। তিনি এর আগে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে বেলারুশের প্রতিদ্বন্দ্বী আলিনা শৌচুককে ৩-০ পয়েন্টে হারিয়ে দিয়েছিলেন। 

এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন যে মহিলা ভারতীয় কুস্তিগীররা, তাঁরা হলেন-

অন্তিম পাঙ্গল (৫৩ কেজি ক্যাটাগরি)

ভিনেশ ফোগাট (৫০ কেজি ক্যাটাগরি)

রীতিকা হুডা (৭৬ কেজি ক্যাটাগরি)

আংশু মালিক (৫৭ কেজি ক্যাটাগরি)

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে একটি খবরে বেশ শিরোনামে এসেছিলেন নিশা। তিনি নাকি খুন হয়েছেন। এমনই চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছিল।কিন্তু সেই খবর পুরোটাই ভুয়ো, নিজেই পরে জানিয়ে ছিলেন নিশা নিজেই। সেই ভুয়ো খবর ছড়িয়ে যাওয়ার পর এক সাংবাদিক বৈঠকে পাশে সাক্ষী মালিককে বসিয়ে ভিডিও বার্তায় নিশা জানিয়েছিলেন যে তিনি দিব্যি সুস্থ রয়েছে। তিনি এক ভিডিও বার্তায় বলেন, ''হ্যালো, আমার নাম নিশা। আমি এই মুহূর্তে গন্ডায় টুর্নামেন্ট খেলতে এসেছিল। যেই খবরটা ছড়িয়েছে সেটা পুরোটাই ভুয়ো। আমি একদম ঠিক রয়েছি। কোনও চিন্তার কারণ নেই।'' 

উল্লেখ্য, একদিন বিকেলে হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়েছিলেন যে কুস্তিগীর নিশা দাহিয়াকে গুলি করে খুন করা হয়েছে। হরিয়ানার সোনিপতে নিশা দাহিয়াকে খুন করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। নিশা দাহিয়ার ভাইকেও গুলি করে খুন করা হয়েছিল বলে জানানো হয়েছিল। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সেই খবর যে পুরোটাই ভুয়ো তা নিয়ে নিজেই ভিডিও বার্তায় জানিয়ে দেন নিশা। 

নিশা দেশের অন্যতম প্রতিভাবান একজন মহিলা কুস্তিগীর। আসন্ন প্যারিস অলিম্পিক্সে তাঁর হাত ধরে পদক আসতে পারে, এমনটাই মনে করছেন অনেক প্রাক্তন ভারতীয় কুস্তিগীরও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget