এক্সপ্লোর

এশিয়া কাপে অংশগ্রহণ চূড়ান্ত কি না জানাতে হবে ২০২০ সালের জুনেই, ভারতকে সময়সীমা বেঁধে দিল পাক ক্রিকেট বোর্ড

আগামী বছর এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। ভারত সেই টুর্নামেন্টে খেলবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে

করাচি: সামনের বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ। সেই টুর্নামেন্টে ভারত খেলবে কি না, সেটা চূড়ান্তভাবে জানানোর জন্য ভারতের সামনে সময়সীমা বেঁধে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতীয় বোর্ডকে বলে দেওয়া হল, ২০২০ সালের জুন মাসের মধ্যে নিজেদের অংশগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করে দিতে হবে। আগামী বছর এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। ভারত সেই টুর্নামেন্টে খেলবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে পুওলায়ামা পরবর্তী অধ্যায়ে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে যাওয়ার পর। ভারত এশিয়া কাপে না খেললে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে এশীয় ক্রিকেট কাউন্সিল ও আইসিসি। তাই, সেক্ষেত্রে টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরানো হতেও পারে। পাক ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান বলেছেন, 'সেই সিদ্ধান্তটা নেবে এশীয় ক্রিকেট কাউন্সিল ও আইসিসি। তবে ভারতকে নিয়ে এশিয়া কাপ আয়োজন করতে আমরা প্রস্তুত।' তবে বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক যে কঠিন, তা মেনে নিয়েছেন ওয়াসিম। পাশাপাশি তিনি বলেছেন, 'দুই ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভাল। তবে ওদের সরকারের প্রচুর হস্তক্ষেপ রয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য আমরা লাগাতার আবেদন করে যেতে পারি না। ওরা খেলতে চাইলে আমাদের জানাতে হবে আর প্রতিশ্রুতি দিতে হবে। নিরপেক্ষ কেন্দ্রে খেলতেও আমাদের কোনও আপত্তি নেই।'

সেরা শিরোনাম

Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget