এক্সপ্লোর

লোকজনের ভরসা না থাকলেও, আমাদের নিজেদের উপর আস্থা বজায় ছিল, বলছেন বিরাট

নটিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দু’টি টেস্টে হারের পর অনেকেই তাঁদের উপর থেকে ভরসা হারিয়ে ফেললেও, তাঁরা নিজেদের প্রতি আস্থা হারাননি। আজ তৃতীয় টেস্টে ভারতীয় দল জিতে সিরিজে প্রত্যাবর্তন ঘটানোর পর এমনই বললেন অধিনায়ক বিরাট কোহলি। খেলা শেষ হওয়ার পর তাঁর মন্তব্য, ‘এই সিরিজে আমরা ০-২ পিছিয়ে পড়েছিলাম। এরপর অনেকেরই আমাদের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। কিন্তু আমরা নিজেদের উপর ভরসা হারাইনি। সেই কারণেই ০-২ থেকে এখন সিরিজ ১-২ হয়ে গিয়েছে। আমরা ড্রেসিংরুমে যা ভেবেছি, সেটাই আসল। বাইরের কোনও কিছুর গুরুত্ব নেই। আমরা বিশ্বাস করি, এই সিরিজ জিততে পারি।’ এই জয় প্রসঙ্গে ভারতের অধিনায়ক বলেছেন, ‘এই সিরিজের অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের জেতা দরকার ছিল। আমরা সব বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছি। এটা গোটা ড্রেসিংরুমের জয়। আমরা এই টেস্টে সম্পূর্ণ জয় পেলাম।’ ২০১৪ সালের ইংল্যান্ড সফরে ব্যর্থ হয়েছিলেন বিরাট। তবে এবার তিনি প্রথম টেস্ট থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরানের পর তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯৭ ও দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করেছেন ভারতের অধিনায়ক। ২০১৪ সালের ব্যাটিং ব্যর্থতার ভূত তাঁকে তাড়া করছিল কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি ২০১৪-র ব্যর্থতার কথা ভাবিনি। তবে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি।’ এই সফরের শুরু থেকেই বিরাটের সঙ্গে আছেন স্ত্রী অনুষ্কা শর্মা। তাঁর সামনে ভাল পারফরম্যান্স দেখাতে পেরে খুশি ভারতের অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি স্ত্রীকে এই ইনিংস উৎসর্গ করছি। ও এখানে আছে এবং আমাকে অনুপ্রাণিত করছে। অতীতে ওর অনেক সমালোচনা হয়েছে। তবে এবার ওর কৃতিত্ব প্রাপ্য। ও আমাকে সবসময় ইতিবাচক থাকতে সাহায্য করেছে।’

সেরা শিরোনাম

Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
IPL 2027: তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget