এক্সপ্লোর

IND vs PAK: পন্থের বদলি একাদশে কার্তিক, কী বললেন হরভজন?

Asia Cup, IND vs PAK: গত আইপিএলে আরসিবির হয়ে ফিনিশারের কাজটি দুর্দান্ত সামলেছিলেন কার্তিক। ২০১৯ বিশ্বকাপের পর থেকে সাদা বলের ফর্ম্যাটে কার্তিক জাতীয় দলের অংশ ছিলেন না।

দুবাই: পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫ উইকেটে দুরন্ত জয়। এশিয়া কাপে (Asia Cup 2022) ভারতের শুরুটা দারুণ হয়েছে। ব্যাটে-বলে সব বিভাগেই প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে রোহিত (Rohit) বাহিনী। কিন্তু তবুও একটা প্রশ্ন সোশাল মিডিয়াতেও বারবার উঠেছে, পন্থের বদলে কেন কার্তিককে (Dinesh Karthik) একাদশে বাছা হল। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন প্রাক্তন অফস্পিনার হরভজন সিংহ (Harbhajan Singh)। তিনি মনে করেন কার্তিককে খেলানো একদম সঠিক সিদ্ধান্ত। নিজের উত্তরের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন ভাজ্জি।

কী বলছেন হরভজন?

এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে হরভজন বলেন, ''পন্থ নিঃসন্দেহে দুর্দান্ত ক্রিকেটার। টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে ও এই মুহূর্তে দলের অটোমেটিক চয়েস। কিন্তু টি-টোয়েন্টি ফর্ম্যাটের কথা যদি বলতে হয়, তবে এখনও পুরোপুরি পারফেক্ট চয়েস পন্থ নয়। উল্টোদিকে কার্তিকের কেরিয়ার গ্রাফ এই মুহূর্তে দেখলে দেখা যাবে যে তা শুধুই ওপরের দিকে। এই মুহূর্তে ওঁকে খেলানো ছাড়া আর কোনও পথ খোলা ছিল না। ফর্মে থাকা একজন ব্যাটারকে বেঞ্চে বসিয়ে রাখার কোনও মানেই হয় না।''

ভাজ্জি আরও বলেন, ''পন্থের কেরিয়ার এখনও লম্বা পড়ে রয়েছে। কিন্তু কার্তিকের জন্য হয়ত আর মাত্র ১-২ বছরই রয়েছে। আমার মনে হয় এই সময়টা ওঁর পুরোপুরি সুযোগ পাওয়া উচিত। ওঁর ফর্মটা কাজে লাগানো উচিত। লোয়ার অর্ডারে নেমে অনেক ম্যাচ জিতিয়েছে। আগামীতেও এই কাজটি ওঁ করতে পারবে।''

উল্লেখ্য, গত আইপিএলে আরসিবির হয়ে ফিনিশারের কাজটি দুর্দান্ত সামলেছিলেন কার্তিক। ২০১৯ বিশ্বকাপের পর থেকে সাদা বলের ফর্ম্যাটে কার্তিক জাতীয় দলের অংশ ছিলেন না। এরপর আইপিএলে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স নির্বাচকদের বাধ্য করেছিল তাঁকে দলে ফিরিয়ে আনতে। এরপর আর কোনও সুযোগ মিস করেননি তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছেন। নিজেই জানিয়েছিলেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের জার্সিতে মাঠে নামতে চান। 

এদিকে, ভারতের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের পরাজয়ের পর আইসিসি-র নতুন নিয়ম নিয়ে হাহুতাশ করছেন ওয়াসিম আক্রমরা (Wasim Akram)। মনে করা হচ্ছে, এই একটি নিয়মের জন্যই ভুগতে হল বাবর আজমদের।

পাকিস্তানের ১৪৭ রান তাড়া করতে নেমে ভারত তখন বেশ চাপে। শেষ তিন ওভারে ৩২ রান বাকি। ক্রিজে রবীন্দ্র জাডেজা ও হার্দিক পাণ্ড্য। হঠাৎ দেখা গেল, বেশ উদ্বিগ্ন মুখে বাউন্ডারি লাইন থেকে একজন ফিল্ডারকে ৩০ গজের বৃত্তে ডেকে নিলেন বাবর। তারপরই যেন বদলে গেল ম্যাচের রং। ১৮ ও ১৯তম ওভারে উঠল ২৫ রান। তার মধ্যে ১৯তম ওভারে ওঠে ১৪ রান। হ্যারিস রউফকে তিনটি বাউন্ডারি মেরে খেলার মোড় ঘুরিয়ে দেন হার্দিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget