এক্সপ্লোর

PM Modi on Harleen: হরলীনের ক্যাচে মন্ত্রমুগ্ধ প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় বার্তা মোদির

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন হরলীন দেওল। সেই ক্যাচের জন্য নরেন্দ্র মোদির প্রশংসা কুড়িয়ে নিলেন ভারতের তারকা মহিলা ক্রিকেটার।

নয়াদিল্লি: অবিশ্বাস্য ক্যাচ ধরে ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন হরলীন দেওল। ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটারের ক্যাচের জন্যই প্যাভিলিয়নের রাস্তা দেখেছিলেন ইংল্যান্ডের এমি জোন্স।

এবার সেই ক্যাচের জন্য প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা কুড়িয়ে নিলেন হরলীন দেওল। সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছেন প্রধামন্ত্রী। নিজের ইনস্টাগ্রাম পোস্টে হরলীনের ক্যাচের একটি ছবি পোস্ট করে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘অবিশ্বাস্য, দুর্দান্ত হরলীন দেওল।’ 

এর আগে হরলীনের এই ক্যাচে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ভেসে আসছিল ক্রমাগত। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররা সবাই তাঁর ক্যাচের প্রশংসা করেছেন। সচিন তেন্ডুলকর ক্যাচের বর্ণনা করতে গিয়ে বছরের সেরা ক্যাচ বলে উল্লেখ করেছেন এই ক্যাচটিকে। এছাড়াও হরলীনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ থেক শুরু করে হরভজন সিংহের মতো তারকারা। তাঁরা প্রত্যেকেই হরলীনের ক্যাচ দেখার পর বলেছিলেন যে তাঁরা হরলীনের ফ্যান হয়ে গিয়েছেন। 

ইনস্টাগ্রামে গর্ভমেন্ট অফ ইন্ডিয়ার তরফে হরলীনের ক্যাচের ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে লেখা হয়েছে, ‘তুমি কোনওভাবেই এই মুহূর্তটি মিস করতে পারবে না। ভারতের হরলীন দেওল দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। হরলীনকে অভিবাদন।’

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না নিজে একজন বিশ্বের সেরা ফিল্ডার। দেশের জার্সিতে প্রচুর ম্যাচে ফিল্ডিংয়ে অসাধারণ পারফর্ম করেই ম্যাচের গতিপথ বদলে দিয়েছিলেন রায়না। তিনিও নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন হরলীনের ক্যাচের ভিডিও। সেই পোস্টে রায়না লিখেছেন, ‘দুর্দান্ত একটা ক্যাচ ধরলে তুমি। গোটা দেশ তোমার জন্য গর্বিত। এভাবেই আরও উজ্জ্বল হয়ে ওঠো ও অন্যদের আরও অনুপ্রাণিত করতে থাক।‘ 

হরলীন ক্যাচ দুর্দান্ত ধরলেও দলকে জেতাতে পারেননি। প্রথম ম্যাচে ১৮ রানে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে হারিয়ে দেয় ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাক ওয়ার্থ লুইস সিস্টেমে শেষ পর্যন্ত জয় হাসিল করে নেয় ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। 

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: মাঠে দুরমুশ তো করলই, শেষ আটে পৌঁছে যুক্তরাষ্ট্রকে দুই শব্দে সোশ্যাল মিডিয়ায়ও ট্রোল করল বেলজিয়াম
মাঠে দুরমুশ তো করলই, শেষ আটে পৌঁছে যুক্তরাষ্ট্রকে দুই শব্দে সোশ্যাল মিডিয়ায়ও ট্রোল করল বেলজিয়াম
Shapoor Zadran Dies: মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?

ভিডিও

Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা
RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News
Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
Abhishek Banerjee।মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের,অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ
Baruipur News: 'অপরাধ যে যে করেছে, তারা কেউ বাঁচবে না', বারুইপুরের ঘটনা নিয়ে বললেন Rupa Ganguly

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget