এক্সপ্লোর

Modi assures Sindhu : "তোমার সঙ্গে আইসক্রিম খাব", সিন্ধুকে আশ্বাস প্রধানমন্ত্রীর

২৩ জুলাই শুরু হতে চলেছে অলিম্পিক গেমস। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। তার আগে আজ, মঙ্গলবার ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

নয়া দিল্লি : টোকিও অলিম্পিক্সগামী অ্যাথলিটদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৩ জুলাই শুরু হতে চলেছে অলিম্পিক গেমস। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। তার আগে আজ, মঙ্গলবার ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আলোচনায় যোগ দেন পি ভি সিন্ধুও। ভারতের হয়ে এবার পদক জয়ের অন্যতম দাবীদার তিনি। রিও অলিম্পিক্সে রূপোর পদক জিতেছিলেন তিনি। 

সিন্ধুর সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী তাঁর কাছে জানতে চান তিনি আইসক্রিম খেতে ভালবাসেন কি না। ব্যাডমিন্টন তারকা তাঁকে জানান, তিনি আইসক্রিম খান না। কারণ, তিনি বড় প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করছেন। সিন্ধু বলেন, যেহেতু অলিম্পিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাই আমাদের কিছু জিনিসে নিয়ন্ত্রণ রাখতে হয়েছে। প্রতিযোগিতার জন্যই আইসক্রিম খাচ্ছি না।

এর পর প্রধানমন্ত্রী হাল্কা ছলে সিন্ধুকে জানান, টোকিও থেকে ফেরার পর তিনি চেষ্টা করবেন তাঁর সঙ্গে আইসক্রিম খাওয়ার। প্রধানমন্ত্রী বলেন, অলিম্পিক্সের পর তোমার সঙ্গে দেখা হবে। তখন আমি তোমার সঙ্গে আইসক্রিম খাব। 

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে সিন্ধু সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ভারতের অন্য খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারাটা খুবই সম্মানের ব্যাপার। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি গোটা দেশকেও। যারা ক্রমাগত আমাদের সমর্থন জানিয়ে গেছেন। আশা করছি, অলিম্পিক্স আমরা আপনাদের গর্বিত করতে পারব।

আজকের এই ভার্চুয়াল ভিডিও কনফারেন্স শুরু করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। অ্যাথলিটদের সঙ্গে কথা বলার জন্য প্রধানমন্ত্রী সময় বের করায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তাঁকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও আইনমন্ত্রী কিরেণ রিজিজু। এছাড়াও ছিলেন অলিম্পিক্স অ্যাসোসিয়েশেনর সভাপতি নরিন্দর বাত্রা। 

প্রসঙ্গত, এবার ভারতের প্রায় ১২৬ জন অ্যাথলিট টোকিও অলিম্পিক্সের উদ্দেশে রওনা দেবেন। অলিম্পিক্সে এটাই ভারতের সবথেকে বড় প্রতিনিধি দল। ১৮টি খেলার ৬৯টি ইভেন্টে যোগ দেবেন ভারতীয় অ্যাথলিটরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget