এক্সপ্লোর
মহম্মদ আলির মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: কিংবদন্তি বক্সার মহম্মদ আলির মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়নকে ‘অনুকরণীয়’ বলে উল্লেখ করেছেন। ট্যুইটারে আফগানিস্তান সফররত প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মহম্মদ আলির আত্মার শান্তি হোক। আপনি অনুকরণীয় ক্রীড়াবিদ এবং অনুপ্রেরণা ছিলেন। আপনি শক্তি ও দৃঢ়চেতা মানসিকতার পরিচয় দিয়েছিলেন।’ তিন বার হেভিওয়েট চ্যাম্পিয়্ন এবং একবার অলিম্পিক সোনা জেতা মহম্মদ আলি নাগরিক সমাজের আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। দীর্ঘ তিন দশক পার্কিনসন’স ডিজিজের বিরুদ্ধে লড়াই করার পর শনিবার তাঁর জীবনাবসান হয়েছে। সারা বিশ্বের মানুষ শোক জ্ঞাপন করছেন।
Before You Go
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















